আন্তর্জাতিক ডেস্ক : মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে মেক্সিকোর চিচুয়াহুয়া রাজ্যে দুই দিনে ৩১ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত এ রাজ্যটিতে বৃহস্পতিবার ও শুক্রবারের সহিংসতায় ৩০ জন প্রাণ হারিয়েছে। সেই সংঘর্ষে আহত একজন শনিবার মারা গেছেন।
রবিবার (০৭ জানুয়ারি) স্থানীয় প্রসিকিউটর অফিসের মুখপাত্র কার্লোস হুয়ার্টা বলেন, বিবদমান মাদকচক্র জুয়ারেজ ও সিনালোয়া কার্টেলসের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, ২২টি হত্যাকাণ্ড সিউদাদ জুয়ারেজে, সাতটি রাজ্যের রাজধানী চিচুয়াহুয়া ও দুটি বোকোইনাতে ঘটে। নিহতদের মধ্যে চার নারী রয়েছে। এছাড়াও ১৪, ১৫ ও ১৭ বছর বয়সী তিন কিশোরও এই সংঘর্ষে প্রাণ হারায়। শনিবার ওই এলাকায় ২৫০ জনের বেশি ফেডারেল পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।











