Menu |||

মৃত্যুর কাছে হেরে গেলেন রাঙ্গুনিয়ার সেই ‘প্রেমিক’

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নের শান্তিরহাটে

প্রেমের অপরাধে মেয়ে পক্ষের নির্মম নির্যাতনের শিকার

নির্মাণ শ্রমিক পারভেজ (২০) মারা গেছেন।

রোববার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের

২৭ নম্বর সার্জারি বিভাগে কারারক্ষীর প্রহরায় চিকিৎসাধীন

অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত

পারভেজের বড় বোন শাহিনা আক্তার।

গত ৬ আগস্ট থেকে কারাবন্দি হিসেবে চমেক হাসপাতালে

চিকিৎসাধীন ছিলেন নির্যাতনের শিকার নির্মাণ শ্রমিক

পারভেজ। এর আগে গত ১ আগস্ট প্রেমের অপরাধে তাকে দুই

দিন নির্মমভাবে নির্যাতন করে অপরহণ ও নারী নির্যাতন

মামলায় পুলিশের হাতে তুলে দেন পারভেজের প্রেমিকের

পরিবার।received_852408981519802

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পৌরসভার গোডাউন

এলাকার এ নির্মাণ শ্রমিকের বৃদ্ধ মা ও ছোট্ট বোনকে নিয়েই

ছিল ছোট জগৎ সংসার। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে

সংসার জীবনের ছোট্ট নৌকাটি একাই টেনে চলছিলেন আপন

মনে।

কিন্তু ২০১৪ সালের শেষের দিকে ২০ বছরের এ যুবকের মনেও

উঁকি দিয়েছিল এক প্রেমপাখি! তবে পারভেজের মন মন্দিরের

দরজায় নাজমা আক্তার নামে এক প্রেমপাখি বারবার কড়া

নাড়লেও সেই ডাকে প্রথমে সাড়া দেননি নির্মাণ শ্রমিক

পারভেজ। প্রেম আহ্বানকারী নাজমাদের চেয়ে আর্থিকভাবে

অস্বচ্ছল হওয়ায় নিজেকে রাখতে চেয়েছেন প্রেম নামের সেই

‘ভয়ঙ্কর’ খেলার বাইরে। তবে নাজমা নামের তরুণীটির প্রায়

দু’মাসের প্রাণপণ চেষ্টায় অবশেষে খুলেছিল পারভেজের মন

মন্দিরের বন্ধ কপাট!

এরপর থেকে পারভেজ-নাজমা নামে এই প্রেমিক জুটির মধ্যে

চলে নিয়মিত বিরতিতে রুটিন করে দেখা-সাক্ষাৎ। পারভেজ

কাজের ফাঁকে ঠিকই সময় বের করে সেরে নিতেন ডেটিং পর্বটি।

তাদের এই দেখা-দেখিতে রুটিন থেকে একটু দেরি হলেই নাজমা

হাত কেটে নিজের রক্ত দিয়ে চিঠি লিখে পাঠিয়ে দিতেন প্রেমিক

পারভেজের কাছে! রক্তের কালিতে লেখা সেই চিঠি পেয়ে

প্রেমিক পারভেজও ব্যাকুল হয়ে উঠতেন প্রেমিকার জন্য!

প্রেমের টানে ছুটে যেতেন প্রিয়তমা নাজমার কাছে।

তাদের এই প্রেমকাহিনী এক কান দুই কান করে জানাজানি হয়

পরিবার থেকে সমাজে। এতে এক সময় বাধ সাধে অবস্থাসম্পন্ন

নাজমার পরিবার। তাদের প্রেমে যতো বাধা আসছিল, বিপরীতে

তাদের প্রেমের তীব্রতা ও আকর্ষণও বাড়ছিল দ্বিগুণ গতিতে!

প্রেমের বয়স ৯ মাস পার হতে না হতেই গত ২০ জুন এক সাথে

ঘর বাঁধার স্বপ্ন নিয়ে পারভেজ-নাজমা ঘর থেকে বের হয়ে

পাড়ি দেন অজানার উদ্দেশ্যে।

তাদের সেই পথ গিয়ে থেমেছিল সমুদ্রকন্যা কক্সবাজার জেলা

সদরের কতুবদিয়া বাজারে। সেখানে পরিচিত এক ‘বড় ভাইয়ের’

বাসায় উঠে দু’জনই এক সাথে সংসার জীবন কাটানোর পর

একপর্যায়ে প্রেমিকা নাজমার পরিবারের মিথ্যা আশ্বাসে পাঁচ

সপ্তাহ পর আপন গৃহে ফিরে আসেন নাজমা, সাথে পারভেজও।

আর নাজমার পরিবারের কৌশলের কাছে হেরে গিয়ে ‘জামাই

আদর’ পেতে ছুটে গিয়েছিলেন পারভেজও। তবে তার কপালে

জামাই আদর না জুটলেও জুটেছে প্রেম করার ‘অপরাধে’ নির্মম

নির্যাতন। তার শরীরের ওপর দিয়ে চালানো হয়েছে ভয়াবহ

নির্যাতন। তাকে এক রাত এক দিন অবর্ণনীয়ভাবে আঘাতের পর

গুরুতর আহত করে সংজ্ঞাহীন অবস্থায় স্থানীয় ইউপি

সদস্যের সহযোগিতায় তুলে দেয়া হয় পুলিশের হাতে।

পুলিশও বিনাবাক্যে প্রেমের ‘অপরাধে’ অপরাধী পারভেজকে

অপহরণ ও নারী নির্যাতনের মতো গুরুতর মামলায় গ্রেপ্তার

দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। এরপর

থেকে দিনমজুর ‘প্রেম অপরাধী’ পারভেজের ঠাঁই হয় চট্টগ্রাম

কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে। সেখান থেকে অবস্থার

অবনতি হওয়ায় গত ৬ আগস্ট থেকে তাকে ভর্তি করানো হয়

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

​যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

» ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

» বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

» কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

» কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

» ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

» কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

» লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

» কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

» কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

মৃত্যুর কাছে হেরে গেলেন রাঙ্গুনিয়ার সেই ‘প্রেমিক’

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নের শান্তিরহাটে

প্রেমের অপরাধে মেয়ে পক্ষের নির্মম নির্যাতনের শিকার

নির্মাণ শ্রমিক পারভেজ (২০) মারা গেছেন।

রোববার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের

২৭ নম্বর সার্জারি বিভাগে কারারক্ষীর প্রহরায় চিকিৎসাধীন

অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত

পারভেজের বড় বোন শাহিনা আক্তার।

গত ৬ আগস্ট থেকে কারাবন্দি হিসেবে চমেক হাসপাতালে

চিকিৎসাধীন ছিলেন নির্যাতনের শিকার নির্মাণ শ্রমিক

পারভেজ। এর আগে গত ১ আগস্ট প্রেমের অপরাধে তাকে দুই

দিন নির্মমভাবে নির্যাতন করে অপরহণ ও নারী নির্যাতন

মামলায় পুলিশের হাতে তুলে দেন পারভেজের প্রেমিকের

পরিবার।received_852408981519802

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পৌরসভার গোডাউন

এলাকার এ নির্মাণ শ্রমিকের বৃদ্ধ মা ও ছোট্ট বোনকে নিয়েই

ছিল ছোট জগৎ সংসার। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে

সংসার জীবনের ছোট্ট নৌকাটি একাই টেনে চলছিলেন আপন

মনে।

কিন্তু ২০১৪ সালের শেষের দিকে ২০ বছরের এ যুবকের মনেও

উঁকি দিয়েছিল এক প্রেমপাখি! তবে পারভেজের মন মন্দিরের

দরজায় নাজমা আক্তার নামে এক প্রেমপাখি বারবার কড়া

নাড়লেও সেই ডাকে প্রথমে সাড়া দেননি নির্মাণ শ্রমিক

পারভেজ। প্রেম আহ্বানকারী নাজমাদের চেয়ে আর্থিকভাবে

অস্বচ্ছল হওয়ায় নিজেকে রাখতে চেয়েছেন প্রেম নামের সেই

‘ভয়ঙ্কর’ খেলার বাইরে। তবে নাজমা নামের তরুণীটির প্রায়

দু’মাসের প্রাণপণ চেষ্টায় অবশেষে খুলেছিল পারভেজের মন

মন্দিরের বন্ধ কপাট!

এরপর থেকে পারভেজ-নাজমা নামে এই প্রেমিক জুটির মধ্যে

চলে নিয়মিত বিরতিতে রুটিন করে দেখা-সাক্ষাৎ। পারভেজ

কাজের ফাঁকে ঠিকই সময় বের করে সেরে নিতেন ডেটিং পর্বটি।

তাদের এই দেখা-দেখিতে রুটিন থেকে একটু দেরি হলেই নাজমা

হাত কেটে নিজের রক্ত দিয়ে চিঠি লিখে পাঠিয়ে দিতেন প্রেমিক

পারভেজের কাছে! রক্তের কালিতে লেখা সেই চিঠি পেয়ে

প্রেমিক পারভেজও ব্যাকুল হয়ে উঠতেন প্রেমিকার জন্য!

প্রেমের টানে ছুটে যেতেন প্রিয়তমা নাজমার কাছে।

তাদের এই প্রেমকাহিনী এক কান দুই কান করে জানাজানি হয়

পরিবার থেকে সমাজে। এতে এক সময় বাধ সাধে অবস্থাসম্পন্ন

নাজমার পরিবার। তাদের প্রেমে যতো বাধা আসছিল, বিপরীতে

তাদের প্রেমের তীব্রতা ও আকর্ষণও বাড়ছিল দ্বিগুণ গতিতে!

প্রেমের বয়স ৯ মাস পার হতে না হতেই গত ২০ জুন এক সাথে

ঘর বাঁধার স্বপ্ন নিয়ে পারভেজ-নাজমা ঘর থেকে বের হয়ে

পাড়ি দেন অজানার উদ্দেশ্যে।

তাদের সেই পথ গিয়ে থেমেছিল সমুদ্রকন্যা কক্সবাজার জেলা

সদরের কতুবদিয়া বাজারে। সেখানে পরিচিত এক ‘বড় ভাইয়ের’

বাসায় উঠে দু’জনই এক সাথে সংসার জীবন কাটানোর পর

একপর্যায়ে প্রেমিকা নাজমার পরিবারের মিথ্যা আশ্বাসে পাঁচ

সপ্তাহ পর আপন গৃহে ফিরে আসেন নাজমা, সাথে পারভেজও।

আর নাজমার পরিবারের কৌশলের কাছে হেরে গিয়ে ‘জামাই

আদর’ পেতে ছুটে গিয়েছিলেন পারভেজও। তবে তার কপালে

জামাই আদর না জুটলেও জুটেছে প্রেম করার ‘অপরাধে’ নির্মম

নির্যাতন। তার শরীরের ওপর দিয়ে চালানো হয়েছে ভয়াবহ

নির্যাতন। তাকে এক রাত এক দিন অবর্ণনীয়ভাবে আঘাতের পর

গুরুতর আহত করে সংজ্ঞাহীন অবস্থায় স্থানীয় ইউপি

সদস্যের সহযোগিতায় তুলে দেয়া হয় পুলিশের হাতে।

পুলিশও বিনাবাক্যে প্রেমের ‘অপরাধে’ অপরাধী পারভেজকে

অপহরণ ও নারী নির্যাতনের মতো গুরুতর মামলায় গ্রেপ্তার

দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। এরপর

থেকে দিনমজুর ‘প্রেম অপরাধী’ পারভেজের ঠাঁই হয় চট্টগ্রাম

কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে। সেখান থেকে অবস্থার

অবনতি হওয়ায় গত ৬ আগস্ট থেকে তাকে ভর্তি করানো হয়

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

​যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

​যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Fri, 27 Nov.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।