স্পোর্টস ডেস্ক: সচিন টেন্ডুলকারের ৪৪ তম জন্মদিন৷ মুম্বাইয়ের টানা সাত ম্যাচ জয়ের হাতছানি৷ এরকম একটা আবহতেই রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স ঘরের মাঠে স্টিভ স্মিথের পুণে সুপারজায়েন্টদের বিরুদ্ধে মাঠে নেমেছিল৷
ওয়াংখেড়েতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তই নেয় মুম্বই৷ কর্ণ শর্মা ও জসপ্রীত বুমরাহদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬০ রানেই (রাহানে ৩৮ ও ত্রিপাঠী ৪৫) শেষ হয়ে যায় পুণের ইনিংস৷
জবাবে মুম্বই ভালো শুরু করলেও জয়দেব উনাদকাট ও বেন স্টোকসের বুদ্ধিদীপ্ত বোলিং পুণেকে তিন রানে জিতিয়ে দেয়৷
মুম্বইকে একাই টানছিলেন অধিনায়ক রোহিত৷ ৩৯ বলে ৫৮ করেও শেষরক্ষা করতে পারলেন না তিনি৷ আইপিএল-এর ফার্স্টবয়দের টানা সাত ম্যাচ জেতার স্বপ্নও আরবসাগের বিলীন হয়ে গেল৷
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












