আন্তর্জাতিক ডেস্ক : মুম্বইয়ে গভীর রাতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে শ্বাসরোধ হয়ে মারা গেলেন অন্তত ১৫জন। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ধোঁয়ায় অন্তত ১২ জন অসুস্থ হয়ে পড়েছেন।
মধ্য মুম্বইয়ের লোয়ার পারেল এলাকার কমার্শিয়াল হাব সেনাপতি বাপট মার্গের এই চত্বরে বহু ঝাঁ চকচকে রেস্তোঁরা রয়েছে, শেষ কয়েক বছরে যেগুলির মধ্যে অনেকগুলিই হয়ে উঠেছে নাইট ক্লাব। এছাড়াও রয়েছে বার, পাব, গেমিং জোন ইত্যাদি, সপ্তাহশেষে এই এলাকায় প্রচণ্ড ভিড় হয়। ওয়ান অ্যাবাভ এমনই একটি রেস্তোঁরা, রাত সাড়ে বারোটা নাগাদ সেখানে অন্তত ৫০ জন ছিলেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আগুন লাগে রেস্তোঁরায় সর্ট সার্কিট হয়ে, তারপর তা দ্রুত ছড়িয়ে যায় মোজোস লাউঞ্জ ও লন্ডন ট্যাক্সি পাব নামে আর দুটি রেস্তোঁরায়। আধঘণ্টারও কম সময়ে গোটা বহুতল গ্রাস করে নেয় আগুনের শিখা।
প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে ধোঁয়ায় দম আটকে মারা গিয়েছেন অন্তত ১৫ জন, তাঁদের মধ্যে ১২ জন মহিলা। এছাড়া অনেকেরই অবস্থা ভাল নয়, তাঁরা মূলত ভুগছেন শ্বাসকষ্টজনিত সমস্যায়। তাঁদের নিয়ে যাওয়া হয়েছে কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালে।
দমকল মনে করছে, এখানকার বেশিরভাগ রেস্তোঁরায় অগ্নিনির্বাপণ সংক্রান্ত নিয়মকানুন মানা হয় না, সে কারণেই এত তাড়াতাড়ি ছড়িয়ে যায় আগুন। সংশ্লিষ্ট রেস্তোঁরা মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
এই বহুতলে মিরর নাউ, জুম, টাইমস নাউয়ের মত বেশ কয়েকটি টিভি চ্যানেলের অফিস রয়েছে। আগুনে সেগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বন্ধ রয়েছে সম্প্রচার। দিনের বেলা এই আগুন লাগলে প্রাণহানি, ক্ষয়ক্ষতি আরও বেশি ঘটত বলে মনে করা হচ্ছে। খবর- এবিপি আনন্দ
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












