বিনোদন ডেস্ক: শ্রীদেবীর আসন্ন ছবি ‘মম’ এ দেখা যাবে তার অভিনয়ের কারিশমা। এই ছবির ট্রেইলার মুক্তির সঙ্গে সঙ্গে সেখানে শ্রীদেবীর দৃঢ় অভিনয় এখনই সকলের নজর কেড়েছে। এর আগে শ্রীদেবীর কামব্যাক ছবি ‘ইংলিশ ভিংলিশ’ এ বক্স অফিসের সাফল্যসহ তার অভিনয় সকলের মনে দাগ কেটেছিল।
ছবির চিত্রনাট্য মূলত সাসপেন্স থ্রিলার নির্ভর। ছবিতে দেখা যাচ্ছে শ্রীদেবী তার মেয়ের বিষয় মারাত্মক চিন্তিত। তার মেয়ের জীবনে যা ঘটছে বা ঘটেছে সেই নিয়েই এগিয়েছে ‘মম’-এর চিত্রনাট্য। ছবিটিতে শ্রীদেবী ছাড়াও রয়েছেন নেওয়াজ উদ্দিন সিদ্দিকি ও অক্ষয় খন্না।
‘মম’ পরিচালনা করেছেন রবি উদয়ওয়ার, প্রযোজনা করেছেন অভিনেত্রীর স্বামী বনি কাপুর। আগামী ১৪ জুলাই মুক্তি পাচ্ছে ছবিটি।
২০১২ সালে ‘ইংলিশ ভিংলিশ’র পর ২০১৫ সালে পর্দায় মুক্তি পেয়েছিল শ্রীদেবীর দক্ষিণী ছবি ‘পুলি’। পাঁচ বছর বিরতি নেওয়ার পর ফের ‘মম’ এর হাত ধরে বলিউড পেতে চলেছে শ্রীদেবীকে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












