বিনোদন ডেস্কঃ এ মাসের প্রথমার্ধেই মুক্তি পাওয়ার কথা ছিলো সালমান খান ও সোনম কাপুর অভিনীত ‘প্রেম রতন ধন পায়ো’। কিন্তু নামকরণে নিয়ম ভাঙার অভিযোগে আটকে গেছে ছবিটি। তবে পাকিস্থানে ১২ নভেম্বর পর্দায় আসতে পারে সালমানের নতুন এই রোমান্টিক গল্পের ছবি।
মুক্তি নিয়ে যখন জটিলতায়, আলোচনা-সমালোচনায় তখন জানা গেল ছবিটি মুক্তির আগেই খরচের ৭০ শতাংশের বেশি আয় করে ফেলেছে। ইতিমধ্যে এই ছবির মিউজিক ও স্যাটেলাইট সত্ত্ব থেকে উঠে এসেছে ৫৭ কোটি টাকা।
জানা গেছে, প্রেম রতন ধন পায়ো তৈরিতে খরচ হয়েছে ৬০ কোটি এবং প্রচারের জন্য ২০ কোটি রুপি।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির জন্য কোনো পারিশ্রমিকই নেননি সালমান খান।
এদিকে এই ছবির মধ্য দিয়ে ১৬ বছর পর আবার প্রেম ফিরছে রাজশ্রী ফ্লিমসে। আর প্রেম যে বরাবরই রাজশ্রীর জন্য লাকি তা আরও একবার প্রমান হয়ে গেল।
তাই বলা যায় মুক্তির আগেই হিট প্রেম রতন ধন পায়ো। এখন শুধু দেখার বিষয় মুক্তির পর বক্স-অফিসে কি রঙ দেখায় নতুন জুটি।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












