বিনোদন ডেস্কঃ অসংখ্য কালজয়ী গানের সুরস্রষ্টা লাকী আখান্দ ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী। কিন্তু সেই স্বীকৃতি তিনি এখন পাচ্ছেন না। এটা ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ার চেয়েও বেশি কষ্ট দিচ্ছে তাকে! এতো বছর পর এসে একটা সনদের ওপর নির্ভর করছে তার মুক্তিযোদ্ধা পরিচয়!
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে লাকী আখান্দ এখন চিকিৎসাধীন। মুক্তিযোদ্ধা সনদ থাকলে এখান থেকে অর্থ ছাড়সহ বিভিন্ন সুযোগ-সুবিধা পেতেন তিনি। কিন্তু তা নেই বলে চিকিৎসা সেবা নেওয়ার ক্ষেত্রে কোনো ছাড় পাচ্ছেন না তিনি। নিজেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে মুক্তিযোদ্ধা বললেও এই সনদ বা গেজেটের কপি ছাড়া কিছু করা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কুল এক্সোপোজারের সিইও এরশাদুল হক টিংকু অগ্রদৃষ্টিকে বলেন, “এটা আসলে আমলাতান্ত্রিক জটিলতা। লাকী আখান্দ তার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট কখনও তোলেননি। অথচ অনেকে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে সুযোগ-সুবিধা নিচ্ছে। এটাই দুঃখ করে বললেন তিনি। তার ভাষ্য, ‘আমি সত্যিকারের মুক্তিযোদ্ধা হয়েও প্রয়োজনীয় সুবিধা পাচ্ছি না।’ তার ও পরিবারের আশা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বিষয়টি বিবেচনা করবেন।”
এদিকে সরকারের বিভিন্ন পর্যায় থেকে সহযোগিতা পাওয়ার কথা জানিয়েছেন লাকী আখান্দের পরিবার। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করেন তারা। ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেওয়ায় আট লাখ টাকারও বেশি বিল এসেছিলো। ছয় লাখ টাকা পরিশোধের পর স্বাস্থ্যমন্ত্রী বলে দেওয়ায় দুই লাখ টাকা মওকুফ করা হয়েছে।
এদিকে লাকী আখান্দের চিকিৎসা সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ লাখ, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর তিন লাখ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল ব্যক্তিগতভাবে দুই লাখ টাকা দিয়েছেন বলে জানা গেছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












