তুহিন মাহমুদ, ইতালি থেকেঃ ইতালির বাণিজ্যিক রাজধানি মিলানের প্রাণকেন্দ্র ভিয়া কাভালকান্তি কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মিলানস্হ মাদারীপুরজেলা মডেল এসোসিয়েশন এর উদ্যোগে ১৩ জুন মঙ্গলবার এই মাহফিলের আয়োজন করা হয়। এসোসিয়েশনের সভাপতি হাজী বাবুল শরিফ এবং সাধারণ সম্পাদক মামুন খলিফা ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ গ্রহন করেন। পবিত্র রমজান মানের ফজিলত ও ইসলামী জীবন-যাপন সম্পর্কে গুরুত্ব ও তাৎপর্য নিয়ে কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করেন হাফেজ সুরুজ আলি। বিশ্ব মুসলিম উম্মার
শান্তিকামনা করে বিশেষ মোনাজাত করেন মসজিদের ঈমাম মাওলানা গাউছুর রহমান। অনুষ্ঠানে সার্বক সহযোগীতা করেন সংগঠনের সহ সভাপতি হুমায়ুন খান, সাংগঠনিক সম্পাদক কবির হাওলাদার সহ আরও অনেকে। মিলান এবং পাশ্ববর্তী শহর থেকে বিভিন্ন সামাজিক,রাজনৈতিক,সাংবাদিক,ব্যবসায়িক মহল, বিভিন্ন দেশের মুসলমানগণ সহ প্রবাসী বাংলাদেশী ধর্মপ্রাণগণ ইফতার ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল














