বিনোদন ডেস্ক : জনপ্রিয় মডেল-উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদার কোল জুড়ে এসেছে ফুটফুটে এক পুত্র সন্তান। ৮ নভেম্বর সন্ধ্যায় মালয়েশিয়ার সুবাঙ জয়া মেডিক্যাল সেন্টারে এই নবজাতকের জন্ম হয়েছে। তার নাম রাখা হয়েছে সারহান আবিয়ান খান শুদ্ধ।
পুত্রের মা হওয়ার পর শ্রাবণ্য ফেসবুকে ‘কুয়াশায় রৌদ্দুর’ শিরোনামে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, অনুভব করছি নতুন প্রাণ। গাছে গাছে নতুন পাতার আগমনে আনমনা হয়ে ভাবছি, ২০১৭ সাল আমার জন্য অনেক আবেগের। এই সালে এসেই বুঝতে পারলাম আমার রৌদ্রছায়ার খেলায় নতুন এক প্রাণের উৎস। সে একান্তই আমার।
খোঁজ নিয়ে জানা গেছে, মা-ছেলে দুজনেই এখন ভালো আছেন। গেল আগস্ট থেকে ইউনিভার্সিটি অব মালেতে ইমার্জেন্সি মেডিসিন বিষয়ে একবছরের ফেলোশিপ করতে গেছেন শ্রাবণ্য। পড়াশোনার পাঠ চুকিয়ে ছেলেকে নিয়ে ঢাকায় ফিরবেন তিনি। পেশাদার চিকিৎসক হিসেবেও সুনাম আছে তার। শোবিজ ও পেশাদার চিকিৎসক দুই কাজই সমানতালে সামনে চলেছেন তিনি।
২০১৪ সালে ভালোবেসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাব্বির খানের সঙ্গে ঘর বাঁধেন শ্রাবণ্য। পারিবারিকভাবে হয় তাদের বিয়ে। সাব্বির মালয়েশিয়ায় আছেন পাঁচ বছর ধরে। ইনসাইট অব হিলটির হেড অব বিজনেস ইন্টেলিজেন্স পদে কর্মরত তিনি।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












