আন্তর্জাতিক ডেস্ক: সেরেনা উইলিয়ামসের প্রতিনিধি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন যে, আসছে শরতেরই নতুন অতিথির আলোয় আলোকিত হবে বিশ্বের দ্বিতীয় সেরা টেনিস তারকা সেরেনা উইলিয়ামসে ঘর।
এর আগে অবশ্য একটি টুইট বার্তাকে ঘিরে গুঞ্জন ছড়িয়ে পড়েছিলো, শুরু হয়েছিলো নানা আলোচনা। কারণ টুইটারে ওই বার্তায় তিনি এখন গর্ভবতী এমন ইঙ্গিত দিয়েছেন বলে মনে করা হচ্ছিলো।
এতে তিনি নিজের একটি ছবিতে লিখেছেন ২০ সপ্তাহ।
যদিও পরে কিছুক্ষণের মধ্যেই পোস্টটি মুছে ফেলেন তিনি।
কিন্তু ততক্ষণে সে নিয়ে সরগরম হয়ে ওঠে সামাজিক যোগাযোগের মাধ্যম।
যদি সত্যিই সেরেনা উইলিয়ামস ২০ সপ্তাহের অন্তঃসত্ত্বা হয়ে থাকেন তার অর্থ হলো তিনি জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন গর্ভবতী অবস্থায়।
আর গর্ভবতী হওয়ার কারণে সামনের অন্তত তিনটি টুর্নামেন্টে তার খেলা হবে না। এগুলো হলো ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন।
এ পর্যন্ত সবমিলিয়ে রেকর্ড ২৩ টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন সেরিনা উইলিয়ামস।
সূত্র : বিবিসি
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












