বিনোদন ডেস্ক : নতুন কেনা বিলাসবহুল ফ্ল্যাটে ওঠা নিয়ে অভিষেক-ঐশ্বরিয়া ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বাব-মা ছেড়ে নতুন ফ্ল্যাটে উঠছেন অ্যাশ-অভিষেক, এমন গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরে। আপাতত উদ্বেগের অবসান হচ্ছে। মা-বাবাকে ছেড়ে এই তারকা জুটির কোথাও থাকার ইচ্ছে নেই বলে জানিয়েছেন তাদের একটি ঘনিষ্ঠ সূত্র।
মা-বাবাকে ছেড়ে যাওয়ার অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়ে বচ্চন পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, মা-বাবাকে ছেড়ে আলাদা থাকার কথা কখনো চিন্তাও করেন না অভিষেক। যা ঐশ্বরিয়া খুব ভালোভাবেই বোঝেন। কারণ পরিবারের মর্ম খুব ভালো করেই জানেন অ্যাশ। তারা ফ্ল্যাটটি কিনেছেন ঠিকই তবে স্থায়ীভাবে বসবাসের জন্য নয়।
আবার কিছু ভক্তের দাবি, অভিষেক কখনোই মা-বাবাকে ছেড়ে অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন না। কারণ মা-বাবার জন্যই সাবেক বাগদত্তা কারিশমা কাপুরকে ছেড়ে দেয় অভিষেক। ২০০২ সালে কারিশমা-অভিষেকের আংটি বদলের পর আলাদা থাকার শর্ত জুড়ে দেয় কারিশমা। এমন শর্ত মেনে নিতে না পেরে আংটি ফিরিয়ে নেন অভিষেক।
সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় ২১ কোটি রুপির বিলাসবহুল ফ্ল্যাট কেনেন অ্যাশ-অভিষেক। তখন থেকেই ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।











