কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে আসাদুজ্জামান নূর আনন্দ (৪০) নামে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছেন তার মা।
পরে পুলিশ আসাদুজ্জামানকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।
সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহেলা আক্তার এ কারাদণ্ডাদেশ দেন।
আসাদুজ্জামান কুমারখালী উপজেলার ছেউড়িয়া গ্রামের জাকারিয়া হোসেনের ছেলে।
আসাদুজ্জামানের মা অগ্রদৃষ্টিকে জানান, আসাদুজ্জামান প্রায়ই নেশার টাকার জন্য তাকে মারধর করতেন। তাই অতিষ্ঠ হয়ে তিনি বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের জানান।
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান বাংলানিউজকে জানান, আসাদুজ্জামানের বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগ করেন তার মা। এরই পরিপ্রেক্ষিতে বিকেলে উপজেলার ছেউড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












