আন্তর্জাতিক ডেস্ক : মালদ্বীপে জরুরি অবস্থা জারির পরই দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে গ্রেফতার করেছে পুলিশ। এর ফলে ভারত মহাসাগরীয় দ্বীপ দেশটিতে রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হলো।
এছাড়া সোমবার রাতে আরো আটক করা হয়েছে মালদ্বীপে প্রায় তিন দশক ধরে ক্ষমতায় থাকা সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম। তার বিরুদ্ধেও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। গাইয়ুম হচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের সৎ ভাই।
সংবিধানের ২৫৩ অনুচ্ছেদে দেয়া ক্ষমতাবলে মালদ্বীপ সরকার সোমবার থেকে ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারি করে পার্লামেন্ট স্থগিত করে দেয়ার পরপরই শুরু হয় ধরপাকড়।
প্রধান বিচারিপতি আব্দুল্লা সাঈদ ও আরেক বিচারপতি আলী হামিদকে জরুরি অবস্থা ঘোষণা করার কয়েক ঘণ্টা পর গ্রেফতার করা হয়। তাদের গ্রেফতারে কোনো তদন্ত ও অভিযোগ আনা হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি। পুলিশ রাতে সুপ্রিম কোর্টও ঘিরে রাখে।
রাজনৈতিক বন্দীদেরকে মুক্তি দেবার জন্য সম্প্রতি মালদ্বীপের সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছে তা মানতে অস্বীকৃতি জানিয়েছেন প্রেসিডেন্ট ইয়ামিন।
প্রেসিডেন্ট ইয়ামিনকে অভিশংসন ও গ্রেফতারে সুপ্রিম কোর্টের পদক্ষেপ প্রতিহত করতেই সেনাবাহিনীকে আদেশ দেয়া হয়েছে।
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগে চলমান আরো একটি মামলাকেও অসাংবিধানিক বলে ঘোষণা করেছিলো সুপ্রিম কোর্ট। নাশিদ বর্তমানে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন।
এদিকে মালদ্বীপে হঠাৎ করে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহারের জোর দাবী জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এক টুইট বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেছে, মালদ্বীপে কি হচ্ছে সারা বিশ্ব সেদিকে নজর রাখছে। সূত্র: বিবিসি
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












