ভারত মহাসাগরীয় অঞ্চলের জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) লিডারস সামিটে (শীর্ষ সম্মেলন) অংশ নিতে মার্চ মাসের প্রথম সপ্তাহে ইন্দোনেশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
২০১৬ ডিসেম্বরে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এল পি মারসুদি ঢাকা সফরের সময় দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো’র পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ আমন্ত্রণ জানান।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা যায়।
আগামী ৭ মার্চ ইন্দোনেশিয়া রাজধানী জাকার্তায় অনুষ্ঠেয় সম্মেলনে ২১ রাষ্ট্রের এই জোটের ২০ বছর পূর্তিতে সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নেবেন। গত দুই বছর ধরে আইওআরএ’র চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছে ইন্দোনেশিয়া। ২০১৭ সালে এই দায়িত্ব দক্ষিণ আফ্রিকার কাছে হস্তান্তর করা হবে।
প্রথমবারের মতো আইওআরএ’র শীর্ষ সম্মেলন আয়োজন করছে ইন্দোনেশিয়া। এবারের সম্মেলনে আলোচনার মূল বিষয় হিসেবে থাকছে সমুদ্র নিরাপত্তা, দুর্যোগ ঝুঁকি মোকাবিলা, মৎস্য সম্পদ ব্যবস্থাপনার মতো বিষয়গুলো।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












