আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত বায়তুল মুকাদ্দাস বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত সিদ্ধান্ত মোকাবেলায় হিজবুল্লাহ এবং হামাস একটি যৌথ কমান্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
লেবাননের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দেশটির ‘দি ডেইলি স্টার’ পত্রিকা গতকাল (মঙ্গলবার) জানিয়েছে, প্রতিরোধকামী দু’টি সংগঠনের যৌথ সমন্বয় কমান্ড রাজনৈতিক, সামরিক এবং নিরাপত্তা ক্ষেত্রে যেকোনো অপারেশন পরিচালনা করবে।
যৌথ কমান্ড হিজবুল্লাহ, হামাস এবং ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ্ আশ-শাবি এবং অন্যান্য প্রতিরোধকামী সংগঠন থেকে প্রতিনিধি যোগাড় করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে একত্রিত করবে বলে ওই সূত্রটি জানিয়েছে। দখলদার ইহুদিবাদী ইসরাইল এবং ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে প্রতিহত করার লক্ষ্যে গঠিত যৌথ কমান্ড বিষয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানায় ওই সূত্রটি।
গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী ঘোষণা দিয়ে মার্কিন দূতাবাস তেল আবিব শহর থেকে পবিত্র শহরটিতে স্থানান্তরের নির্দেশ জারি করেন। বায়তুল মুকাদ্দাস বিষয়ে নেয়া ট্রাম্পের ত্বরিৎ নীতির বিরুদ্ধে ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্রসহ বিশ্ব সমাজ ক্ষোভে ফেটে পড়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসরাইল-মার্কিন বিরোধী প্রতিবাদ বিক্ষোভ চলছে। এছাড়া, ট্রাম্পের স্বীকৃতিকে প্রত্যাখ্যান করে জাতিসংঘ সাধারণ পরিষদে বেশিরভাগ দেশ ভোট দিয়েছে।
(পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












