আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন একটি গোলাবারুদের কারখানায় বিস্ফোরণে অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছে। মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস নগরীর লেক সিটি গোলাবারুদের কারখানায় বিস্ফোরণ ঘটেছে।
হতাহতের বিষয়টি মার্কিন সেনাবাহিনী নিশ্চিত করেছে। অস্ত্র কারখানার মিক্সিং বিল্ডিংয়ে বিস্ফোরণ ঘটেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিস্ফোরণের পর মার্কিন তামাক, মদ, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক বিষয়ক ব্যুরো বা এটিএফ ওই এলাকা নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। এটিএফ ওই এলাকাকে নিরাপদ ঘোষণ করেছে এবং এ নিয়ে তদন্ত শুরু করেছে।অবশ্য মার্কিন সেনাবাহিনী এখনো বিস্ফোরণে কারণ সম্পর্কে কিছু জানায় নি।
৭৭ বছরের পুরানো এ কারখানায় ক্ষুদ্রপাল্লার আগ্নেয়াস্ত্রের গুলি তৈরি করা হয়। ন্যাটোর পরীক্ষা কেন্দ্রে এ সব গুলির পরীক্ষা চালানো হয়। চার হাজার একরের এ কারখানায় চারশ’র বেশি ভবন এবং নয়টি গুদাম রয়েছে।
সূত্র: পার্সটুডে
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












