জগলুল হুদা, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন ও বাংলাদেশ শিক্ষক সমিতি’র যৌথ আয়োজনে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান রবিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি রাঙ্গুনিয়া শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আকতার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মামুন, একাডেমিক সুপারভাইজার বদরুল আলম প্রমুখ। শিক্ষক নেতা নির্মল কান্তি দাশের স ালনায় উপজেলা বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের মধ্যে বক্তব্য রাখেন তৌহিদুল ইসলাম টিপু, গিয়াস উদ্দিন, এবিএম গোলাম নুর ইকবাল, অঞ্জন কুমার দে, সুবীর বড়–য়া, নির্মল কান্তী শীল, মাওলানা আবু তাহের, রুবিনা ইয়াছমিন, মীর মোহাম্মদ জাহাঙ্গীর, আবু তৈয়ব, শিক্ষক আব্দুল করিম প্রমুখ।











