মিলান থেকে তুহিন মাহমুদ: মাদারীপুর সদর উপজেলার সম্মানিত চেয়ারম্যান এবং সাবেক ছাত্রনেতা জনাব পাভেলুর রহমান শফিক খান এবং মাদারীপুর জেলাপরিষদ আওয়ামী লীগের সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজ সেবক জনাব ফারুক খানকে গণ সম্বর্ধনা প্রদান করেন মিলানস্হ মাদারীপুর জেলাবাসী।
গত ১৪ মে রবিবার মিলানের স্হানীয় একটি বিলাসবহুল চাইনিজ রেস্তরাঁয় আয়োজন করা হয় গণ সম্বর্ধনা অনুষ্ঠানের। বিশ্ব মা দিবসে শত শত প্রবাসী শত ব্যস্ততা উপেক্ষা করে ছুটে আসেন প্রিয় নেতাকে একনজর দেখার জন্য।
মিলানের বিশিষ্ট প্রবিণ রাজনৈতিক, সামাজিক ব্যক্তিত্ব জনাব আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির পদ অলংকৃত করেন সম্বর্ধিত অতিথি পাভেলুর রহমান শফিক খান এবং ফারুক খান।
অনুষ্ঠানেরর শুরুতেই কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
প্রানবন্ত উপস্হাপক তরুন রাজনৈতিক ব্যক্তিত্ব খান রহমান বিশেষ অতিথিদের মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য আহবান জানান এবং প্রত্যেকের পরিচয় করিয়ে দেন সমবেত অতিথি বৃন্দের সামনে।
সহযোগী উপস্হাপনায় হাজ্বী শাহআলম এবং সিরাজ খালাসী সকলকে অনুষ্ঠান স্বার্থক, সুন্দরের লক্ষে সকলের প্রতি সহযোগীতা কামনা করেন।
মিলানের বিশিস্ট সামাজিক,রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব তুহিন মাহমুদ সম্ববর্ধিত অতিথি সম্মানে লিখিত মানপত্র পাঠ করে শোনান।
প্রধান অতিথির বক্তব্যে পাভেলুর রহমান শফিক খান “মাধক সেবন থেকে বিরত থাকার আহবান জানালেন যুব সমাজকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মজিবুর রহমান হারিজ,আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ: মান্নান মালিথা, সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান,কমিউনিটি ব্যক্তিত্ব মাহবুবুর রহমান হান্নান মাস্টার,সিরাজ খালাসী, বাবুল শরীফ, মিলান বাঙলা প্রেসক্লাবের সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার, মামুন হাওলাদার, ছাইদুর রহমান, সরোয়ার হেসেন মোল্লা, হান্নান হাং, নূর হোসেন।
এছাড়া বক্তব্য রাখেন, সিলেট কমিউনিটি নেতা জামিল আহমেদ, কুমিল্লা কমিউনিটি নেতা মোহাম্মাদ হানিফ শিপন, ঢাকা কমিউনিটি নেতা চঞ্চল রহমান, গাল্লারাত থেকে আগত সিরাজ, নূরমোহাম্মদ মালেক সহ প্রমুখ নেতৃবৃন্দ। নৈশভোজেরর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












