আন্তর্জতিক ডেস্ক : মাত্র ৭২ হাজার ডলারের বিনিময়ে ইহুদিবাদী ইসরাইলের পক্ষে ভোট দিয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ নাউরু। বায়তুল মুকাদ্দাস ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদে সম্প্রতি যে ভোটাভুটি হয়েছে তাতে ইসরাইল অর্থ দিয়ে নাউরুর ভোট কিনে নিয়েছে বলে খবর বের হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৬ ডিসেম্বর ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং তেল আবিব থেকে দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাসে নেয়ার ঘোষণা দেন। মার্কিন সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব তোলা হয় এবং তার ওপর ২১ ডিসেম্বর ভোটাভুটি হয়। ওইদিন ইসরাইল, আমেরিকা ও নাউরুসহ মাত্র নয়টি দেশ আমেরিকার পক্ষে ভোট দেয়। বিপরীতে ১২৮টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয় এবং মার্কিন সিদ্ধান্ত বাতিল হয়।
ইসরাইলের ওয়াইনেটনিউজ ওয়েবসাইট বৃহস্পতিবার জানিয়েছে, ভোটাভুটির আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্রয় কমিটি ৭২ হাজার ডলারের বিনিময়ে নাউরুর ভোট কেনার অনুমতি দেয়। ইসরাইলের সঙ্গে নাউরুর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং এই অর্থ নাউরুর স্যুয়ারেজ সিস্টেম উন্নত করার কাজে লাগানোর কথা বলেছিলেন দেশটির প্রেসিডেন্ট ব্যারন ওয়াকা।
এছাড়া, ভারতকে ভ্রাম্যমান পানি শোধনাগার কেনার জন্য এক লাখ ১৫ হাজার ডলার দেয়ার অনুমোদন দিয়েছিল ইসরাইলি কমিটি। কিন্তু ভোটাভুটির দিন ভারত ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয় এবং এ ঘটনার প্রতিবাদ করেছে ইসরাইল। (পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












