আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, কোরিয় উপদ্বীপগামী একটি বিমানবাহী মার্কিন রণতরীকে ডুবিয়ে দিতে প্রস্তুত রয়েছে দেশটির সেনাবাহিনী। উত্তর কোরিয়ার সরকারি মুখপত্র দৈনিক রডং সিনমুন এক সংবাদভাষ্যে লিখেছে, ইউএসএস কার্ল ভিনসন ‘মাত্র একটি আঘাতেই’ ডুবে যাবে।
কার্ল ভিনসনের নেতৃত্বে মার্কিন নৌবাহিনীর একটি স্ট্রাইক গ্রুপ চলতি সপ্তাহেই কোরিয় উপদ্বীপে পৌঁছাবে বলে জানা গেছে। উত্তর কোরিয়ার ‘পরমাণু আকাঙ্ক্ষার’ ব্যাপারে আমেরিকার ‘কৌশলগত ধৈর্যের বাঁধ ভেঙে গেছে’ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই গ্রুপটিকে কোরিয় উপদ্বীপে পাঠিয়েছেন।
রডং সিনমুনের সংবাদভাষ্যে বলা হয়েছে, “পরমাণু চালিত মার্কিন বিমানবাহী রণতরীকে মাত্র একটি আঘাতে ডুবিয়ে দিতে প্রস্তুত রয়েছে আমাদের বিপ্লবী বাহিনী।” আমেরিকাকে ‘আসল জন্তু’ হিসেবে আখ্যায়িত করে এতে আরো বলা হয়, ওই আঘাত হবে ‘আমাদের সামরিক শক্তি প্রদর্শনের একটি প্রকৃত উদাহরণ।’
উত্তর কোরিয়ার অপর রাষ্ট্রীয় সংবাদপত্র মিনজু জসন একই কথার পুনরাবৃত্তি করে লিখেছে, দেশটির সেনাবাহিনী শত্রুদের এমন নির্দয় ও ধ্বংসাত্মক আঘাত হানবে যাতে তারা আর কখনো উঠে দাঁড়াতে না পারে।
সম্প্রতি উত্তর কোরিয়া বিশাল সামরিক কুচকাওয়াজে নিজের গুরুত্বপূর্ণ যুদ্ধাস্ত্র প্রদর্শনের পর আমেরিকার সঙ্গে দেশটির উত্তেজনা আরো বেড়ে গেছে। এ ছাড়া, মার্কিন আহ্বান উপেক্ষা করে একটি ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালিয়েছে পিয়ংইয়ং।
এর আগে শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে উত্তর কোরিয়া বলেছিল, ক্যানবেরা আমেরিকার তোষামোদী অব্যাহত রাখলে দেশটির বিরুদ্ধে পরমাণু হামলা চালানো হবে।
সূত্র: পার্সটুডে
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












