স্পোর্টস ডেস্ক: ক্লাব ফুটবলের বিরতিতে জাতীয় দলের হয়ে খেলছেন বিশ্বের তারকা ফুটবলাররা। তবে ফ্রাঞ্চ কোচ দিদিয়ের দেশমের পরিকল্পনায় নেই রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। আপাতত অনুশীলনেই সময় কাটছে তার।
সম্প্রতি গোলখরায় ভুগছেন রিয়াল শিবিরের বড় দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও বেনজেমা। মাঠে রোনালদোই বেশি স্বার্থপর; সম্প্রতি এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন বেনজেমা।
স্প্যানিশ লা লিগায় এবার খুব একটা ভালো অবস্থানে নেই রিয়াল মাদ্রিদ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে জিনেদিন জিদানের প্রশিক্ষিত দলটি।
ক্লাব ফুটবলের বিরতিতে রোনালদোর সঙ্গে তুলনা নিয়ে ক্যানাল প্লাসকে দেওয়া সাক্ষাতকারে বেনজামা বলেন, ‘রোনালদো আমার চেয়ে বেশি স্বার্থপর। তবে এটাই স্বাভাবিক। আমরা পরস্পর বেশ ভালো আছি। আমি তার সঙ্গে খেলতে পছন্দ করি। তবে শেষ মুহূর্তে তার স্বার্থপরতা আমাকে বিরক্ত করে না। এটা দলের জন্য ভালো।’
গোলখরায় ভুগতে থাকায় সম্প্রতি নিজ দলের সমর্থকরাই সমালোচনা করছেন রোনালদো-বেনজেমাকে। সমর্থকদের এমন সমালোচনা দুঃখজনক মনে করে বেনজেমা বলেন, ‘এটা কঠিন। বিশেষ করে স্পেনে। যখন আপনি সমস্যা বুঝতে চান না। সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে যখন নিজ দলের সমর্থকদের কাছ থেকে সমালোচনা আসে। তবে তারা স্বাভাবিকভাবে আপনাকে উৎসাহিত করবে।’
সাম্প্রতিক খবর:

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন "হামজা এখন বাংলাদেশে"












