Menu |||

মহাসড়কে অটোরিকশা বন্ধের প্রতিবাদ: বিভিন্ন স্থানে অবরোধ, সংঘর্ষ

মহাসড়কে চলাচল বন্ধের প্রতিবাদে দেশের বিভিন্নস্থানে সড়ক অবরোধ করেছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। গত ১লা আগস্ট থেকে সড়ক দুর্ঘটনারোধে মহাসড়কে অটোরিকশা নিষিদ্ধ করে সরকার। এর প্রতিবাদে আজ ফেনী, গাজীপুর, ময়মনসিংহ, সিলেট, নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা। এদিকে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ করায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ফেনী থেকে প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মোহাম্মদ আলী এলাকায় দ্বিতীয় দিনের মত পুলিশ অভিযান চালালে সিএনজি অটোরিকশা চালকের সঙ্গে পুলিশের বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেসময় বিক্ষুব্ধ চালকরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। একপর্যায়ে পুলিশ বিক্ষুব্ধ চালকদের ওপর কয়েক রাউন্ড গুলি নিক্ষেপ করে। উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যাওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের যান চলাচল বন্ধ রয়েছে। হাইওয়ে পুলিশের ওসি সালেহ আহমেদ জানান, বিক্ষুব্ধ সিএনজি চালকদের সঙ্গে পুলিশের বৈঠক চলছে। অবরোধ তুলে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে।
চট্টগ্রাম থেকে স্টাফ রিপোর্টার জানান, চট্টগ্রাম ফৌজদারহাট ভেল্লাপাড়া ক্রসিং এলাকায় মহাসড়কে চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন। সমাবেশ থেকে ৪ঠা আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন, ৯ই আগস্ট চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ এবং ১৩ই আগস্ট চট্টগ্রাম জেলা ও মহানগরে ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেন তারা।
গাজীপুর থেকে স্টাফ রিপোর্টার জানান, মহাসড়কে থ্রি উইলার যানবাহন বন্ধ করার প্রতিবাদে ও সরকারী সিদ্ধান্ত বাতিলের দাবিতে গাজীপুর মহানগরের আভ্যন্তরীণ ও স্থানীয় রুটে সিএনজি অটোরিক্সা বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করা হয়েছে। জেলা সিএনজি অটোরিক্সা মালিক- শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে নগরের জয়দবপুর, চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজারসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে। অন্যদিকে বিক্ষুদ্ধ থ্রি উইলার পরিবহন শ্রমিকরা গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। মহাসড়কে অটোরিকশা বন্ধ থাকায় নিয়মিত যাত্রীরা পড়েছেন বিপাকে। পরিবহন সঙ্কটের কারণে বিভিন্ন মোড়ে মোড়ে অফিসগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।
এছাড়া ময়মনসিংহ, সিলেট, নরসিংদী ও সিরাজগঞ্জে অটোরিকশা চালকদের বিক্ষোভ প্রদর্শনের খবর পাওয়া গেছে।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

দ্বিধাবিভক্ত জাতি: সমাধান কি কেবল একটি নির্বাচন?

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পারিবারিক কবরস্থানে সমাহিত

অচলাবস্থার মধ্যেও কোটি টাকার জ্বালানি খরচ: কোথায় গেল নগর ভবনের তেল?

আপনারাই তো বলেন, নির্দোষরা যেন সাজা না পায়: আবদুল হামিদকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদে বাসে ডাকাতি ঠেকাতে যাত্রীদের ছবি তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ অনুমতি ছাড়াই পাওয়া যাবে কুয়েতের ভিসা

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী গ্রেপ্তার

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েত ও সৌদি আরব পর্যটনের সম্ভাবনা উন্মোচনে আগ্রহী

» কুয়েত-সিলেট সরাসরি বিমান ফ্লাইটের আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

» কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার ‘গাড়ির বাজার

» সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

» ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

» ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

» কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

» গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

» কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

মহাসড়কে অটোরিকশা বন্ধের প্রতিবাদ: বিভিন্ন স্থানে অবরোধ, সংঘর্ষ

মহাসড়কে চলাচল বন্ধের প্রতিবাদে দেশের বিভিন্নস্থানে সড়ক অবরোধ করেছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। গত ১লা আগস্ট থেকে সড়ক দুর্ঘটনারোধে মহাসড়কে অটোরিকশা নিষিদ্ধ করে সরকার। এর প্রতিবাদে আজ ফেনী, গাজীপুর, ময়মনসিংহ, সিলেট, নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা। এদিকে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ করায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ফেনী থেকে প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মোহাম্মদ আলী এলাকায় দ্বিতীয় দিনের মত পুলিশ অভিযান চালালে সিএনজি অটোরিকশা চালকের সঙ্গে পুলিশের বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেসময় বিক্ষুব্ধ চালকরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। একপর্যায়ে পুলিশ বিক্ষুব্ধ চালকদের ওপর কয়েক রাউন্ড গুলি নিক্ষেপ করে। উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যাওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের যান চলাচল বন্ধ রয়েছে। হাইওয়ে পুলিশের ওসি সালেহ আহমেদ জানান, বিক্ষুব্ধ সিএনজি চালকদের সঙ্গে পুলিশের বৈঠক চলছে। অবরোধ তুলে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে।
চট্টগ্রাম থেকে স্টাফ রিপোর্টার জানান, চট্টগ্রাম ফৌজদারহাট ভেল্লাপাড়া ক্রসিং এলাকায় মহাসড়কে চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন। সমাবেশ থেকে ৪ঠা আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন, ৯ই আগস্ট চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ এবং ১৩ই আগস্ট চট্টগ্রাম জেলা ও মহানগরে ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেন তারা।
গাজীপুর থেকে স্টাফ রিপোর্টার জানান, মহাসড়কে থ্রি উইলার যানবাহন বন্ধ করার প্রতিবাদে ও সরকারী সিদ্ধান্ত বাতিলের দাবিতে গাজীপুর মহানগরের আভ্যন্তরীণ ও স্থানীয় রুটে সিএনজি অটোরিক্সা বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করা হয়েছে। জেলা সিএনজি অটোরিক্সা মালিক- শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে নগরের জয়দবপুর, চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজারসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে। অন্যদিকে বিক্ষুদ্ধ থ্রি উইলার পরিবহন শ্রমিকরা গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। মহাসড়কে অটোরিকশা বন্ধ থাকায় নিয়মিত যাত্রীরা পড়েছেন বিপাকে। পরিবহন সঙ্কটের কারণে বিভিন্ন মোড়ে মোড়ে অফিসগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।
এছাড়া ময়মনসিংহ, সিলেট, নরসিংদী ও সিরাজগঞ্জে অটোরিকশা চালকদের বিক্ষোভ প্রদর্শনের খবর পাওয়া গেছে।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

দ্বিধাবিভক্ত জাতি: সমাধান কি কেবল একটি নির্বাচন?

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পারিবারিক কবরস্থানে সমাহিত

অচলাবস্থার মধ্যেও কোটি টাকার জ্বালানি খরচ: কোথায় গেল নগর ভবনের তেল?

আপনারাই তো বলেন, নির্দোষরা যেন সাজা না পায়: আবদুল হামিদকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদে বাসে ডাকাতি ঠেকাতে যাত্রীদের ছবি তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ অনুমতি ছাড়াই পাওয়া যাবে কুয়েতের ভিসা

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী গ্রেপ্তার

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Mon, 14 Sep.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।