মিশকাত উজ্জ্বল – ক-বলতেই কলকাতা বুঝে ফেলি আমরা–কলম-খাতা বুঝি না।
জন্মের তেতাল্লিশ বছর পরেও হামাগুড়ি ছেড়ে হাঁটতে শেখেনি স্বদেশ!
বুঝি না খাতা-কলমে সেসব হিসাবের গড়মিল।
খ-বলতেই খেয়ে ফেল মানচিত্রের নকশা বদলে দেবার মতো
বিশাল ভূ-খন্ড, পর্চা, খতিয়ান৷
গ-বলতে গরুর মতো জনগণের কাঁধে জোয়াল তুলে দিয়ে
দূর্নীতির চাষাবাদে সিদ্ধহস্ত টাকারকুমির, টাকা কামানোর মন্ত্র বোঝ;
গণতন্ত্রের মানে বোঝ না?
ঘ-তে লাটাইয়ে বাঁধা ঘুড়ির মতো
প্রজাতন্ত্রের চাকরদের নাকে দড়ি দিয়ে ইচ্ছে মতো উড়াচ্ছ, উড়াও।
ঙ-র মাথায় রক্ত উঠলে কবে যে ল্যাঙ মেরে ঠ্যাঙ ভেঙে দেই দু-চারটার…
চ-তে চানাচুরের মতো চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করে
জনগণের টাকায় কেনা মন্ত্রীর গাড়িগুলি
যখন দেখি পাবলিক-রাস্তা আটকে
‘ভিআইপি’ তকমা সেঁটে নবুয়্যতী ভঙ্গিমায় ছুটে চলে
ঘন্টার পর ঘন্টা গোটা শহরকে যানজটের কবলে ফেলে।
ধ-বলতে ধর্ষণ, ধর্ম-বিকৃতি বোঝ; ধর্মের দর্শন খুঁজে দেখ না।
প-বলতেই পদ বোঝ; পদোন্নতির জন্য নীতিহীন কর্তাদের কর পদলেহন;
ত্রিশ্লাখ শহীদের রক্তে অর্জিত পতাকার সম্ভ্রম বোঝ না!
ম-তে মসনদ বোঝ; মানুষ বোঝ না?
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত












