ঈদ উপলক্ষে কৃষকদের নিয়ে সাজানো জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ এবার অনুষ্ঠিত হলো মানিকগঞ্জের জয়মন্টপে। এই জেলার সন্তান লোকজ গানের সম্রাজ্ঞী মমতাজ বেগমের গান এই আয়োজনের অন্যতম আকর্ষণ।
ঢাকার সবচেয়ে নিকটবর্তী জেলা মানিকগঞ্জ কৃষিক্ষেত্রে যেমন দারুণ সম্ভাবনাময়, সাংস্কৃতিক ক্ষেত্রেও রয়েছে গৌরবময় ইতিহাস। উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার, বাংলা চলচ্চিত্রের জনক হিরালাল সেনের জন্ম এখানেই। এই মাটিতে জন্মেছেন ভাষা শহীদ রফিক, বাংলা চলচ্চিত্রের কলজয়ী অভিনেতা খান আতাউর রহমান, কথাসাহিত্যিক মুনীর চৌধুরী।
বাংলা চলচ্চিত্রের গোড়ার দিকে ৫০, ৬০, ৭০ ও আশির দশকে কৃষিজীবী, নদীমাতৃক বাংলাদেশের চেহারা ক্যামেরায় তুলে আনার ক্ষেত্রে মানিকগঞ্জই ছিলো অনন্য। এখানে চিত্রায়ন হয়েছে অসংখ্য বাংলা চলচ্চিত্রের। সব বিষয়কেই তুলে ধরছে ‘কৃষকের ঈদ আনন্দ’। থাকবে নতুন অনেক খেলা ও গল্প।
শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় ‘কৃষকের ঈদ আনন্দ’ চ্যানেল আইতে প্রচার হবে ঈদুল আজহার পরদিন বিকেল সাড়ে ৪টায়।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












