ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মো. সাইদুর রহমান শফিকুল সভাপতি ও মামুনূর ইসলাম নাইম সাধারণ নির্বাচিত হয়েছেন।
সোমবার মনোহরদী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি ও মনোহরদী পৌর মেয়র মো. আমিনুর রশিদ সুজনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
সম্মেলনের উদ্বোধন করেন নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি ইসহাক খলিল বাবু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট মো. ফজলুল হক, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম ফারুক প্রমুখ।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমন।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












