এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ বিএনপি’র যুগ্ন মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবীর খোকন এবং তাঁর সহধর্মিণী, জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় শোকরানা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৫ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোহরদী উপজেলা শাখার উদ্যোগে মনোহরদী উপজেলা মোড়ে এই শোকরানা দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
মনোহরদী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জনাব সাম্মির রহমান টিপুর সঞ্চালনায়, মনোহরদী উপজেলা ছা্ত্রদলের সভাপতি নাদিম মাহমুদ বায়েজিদ সভাপতিত্বে, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরদী পৌরসভার সাবেক মেয়র ও মনোহরদী উপজেলা বিএনপি’র সদস্য সচিব জনাব আলহাজ্ব আব্দুল খালেক মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক জনাব আলহাজ্ব ডা. রেহানউদ্দিন রেনু, যুগ্ম-আহবায়ক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব, যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন সোনা মিয়া, মনোহরদী পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌরসভা বিএনপি’র সদস্য সচিব জনাব মোঃ ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক জনাব আব্দুল মান্নান প্রধান।
উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাফিউদ্দিন আকন্দ করুন।
এছাড়াও দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা ছাত্রদল ও মনোহরদীর বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল’সহ অন্যান্য অঙ্গ সংগঠনের শতশত নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৯ই জানুয়ারি জনাব খায়রুল কবীর খোকন ও তাঁর সহধর্মিণী নরসিংদীর বেলাব’তে একটি বিয়ের দাওয়াতে অংশগ্রহণ শেষে ঢাকায় ফেরার পথে নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ছনপাড়া নামক স্থানে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

বাহরাইনে প্রবাসীদের অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ, মেয়াদ ৩ মাস

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












