তথ্য ও প্রযুক্তি ডেস্ক : গুগল ইমেজ থেকে ‘ভিউ ইমেজ’ অর্থাৎ আলাদা করে ছবি দেখার সুবিধাটি তুলে নেয়া হয়েছে। খবর দা ভার্জের। এই সুবিধাটি তুলে নেয়ায় প্রযুক্তি দুনিয়ায় এর বিশাল প্রভাব পড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
ব্যবহারকারীরা এতদিন কোনো ছবিতে ক্লিক করলেই অন্য একটি পেজে আলাদা করে আপলোডকৃত অরিজিনাল সাইজে ছবিটি দেখতে পেত। এখন থেকে সেভাবে আর ছবি দেখা যাবে না। বিশ্ববিখ্যাত স্থির চিত্র সংগ্রহের প্রতিষ্ঠান গেটি ইমেজের সঙ্গে গুগলের সাম্প্রতিক চুক্তির ফলে এই ব্যাপারটি ঘটেছে বলে জানা যায়।
গুগল সার্চ লেইজনের এক টুইটার বার্তায় গুগল কর্তৃপক্ষ জানায়, এখন থেকে ব্যবহারকারীরা ছবি দেখতে পারবেন না। তবে যে ওয়েবসাইটে ছবি আছে ওখানে ভিজিট করতে পারবেন। এর ফলে ছবির মালিক ফটোগ্রাফার ও বিভিন্ন অনলাইন পাবলিশারদের সুবিধা বাড়ার পাশাপাশি গুগলের বিজ্ঞাপনের বাজার আরও ফুলেফেপে উঠার সম্ভাবনা থাকলেও সাধারণ ব্যবহারকারীরা পড়ছেন বিপাকে।
সাধারণ ব্যবহারকারীদের এখন মূল ছবিটি পাওয়ার জন্য পাবলিশার ওয়েবসাইটে ঢুকে স্ক্রল করে ছবি খুঁজতে হবে। এ সেবাটি কেনো বন্ধ করা হল সে সম্পর্কে গুগলের কোন আনুষ্ঠানিক ব্যাখ্যা না থাকলেও প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, বহুদিন ধরে চলে আসা আলোকচিত্রী ও পাবলিশারদের কপিরাইট সংক্রান্ত অভিযোগ থেকেই এ পদক্ষেপ নিয়ে থাকতে পারে গুগল।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












