Menu |||

‘ভারত হয়তো টেস্ট জিতেছে, কিন্তু বাংলাদেশও হারেনি’

ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলতে বাংলাদেশের কেন প্রায় সতেরো বছর লেগে গেল, তা নিয়ে সম্প্রতি আলোচনা ও সমালোচনা কম হয়নি। এর আগে যখনই ভারতে বাংলাদেশের টেস্ট খেলার প্রস্তাব উঠেছে, তখনই স্পন্সর পাওয়া যাবে না বা মাঠে দর্শকদের সাড়া মিলবে না – এই সব যুক্তিতে তা মুলতুবি হয়ে গেছে।

কিন্তু হায়দ্রাবাদ টেস্ট কি সেই সব আশঙ্কা অমূলক প্রমাণ করতে পারল?

বাণিজ্যিক ও ক্রিকেটীয় দৃষ্টিকোণে কতটা সফল হল এই টেস্ট?cricket-india-v-bangladesh-1st-test-d5_22139f34-f1cc-11e6-bee8-7b74d3637aa8

গত কয়েক বছরে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে যেমন উন্নতি করেছে তাতে স্থানীয় দর্শকরাও মুগ্ধ – এবং তাদের বলতে কোনও দ্বিধা নেই বাংলাদেশকে আরও অনেক আগেই ভারতে খেলতে আমন্ত্রণ জানানো উচিত ছিল। লাঞ্চের ঠিক আগে মাহমুদউল্লা ও সাব্বির রহমান যেভাবে খেলছিলেন মুক্তকণ্ঠে তারও প্রশংসা করছিলেন তারা।

শুধু সাধারণ দর্শকরাই নন, হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থার সচিব কে জন মনোজও বিবিসিকে বলছিলেন বাণিজ্যিক দৃষ্টিতেও এই টেস্টটা যথেষ্ট সফল।

তিনি জানাচ্ছেন, “ভারতীয় বোর্ড এই দিক থেকে দারুণ হোমওয়ার্ক করেছে এবং টেস্টের মার্কেটিংও খুব ভাল হয়েছে। আর এখানে প্রোডাক্ট যেটা, সেই বাংলাদেশ দলও আগের তুলনায় এখন অনেক উন্নতি করেছে, পাঁচদিন ধরে লড়ছে ও টেস্ট ক্রিকেটের জন্য সেটা খুব ভাল বিজ্ঞাপন”।

রাজিব গান্ধি স্টেডিয়াম

হায়দ্রাবাদের এই স্টেডিয়ামে হয়েছে ভারতের মাটিতে প্রথম ভারত-বাংলাদেশ টেস্ট

ঢাকার ইনকিলাব পত্রিকার হয়ে হায়দ্রাবাদ টেস্ট কভার করতে এসেছেন শামীম চৌধুরী, তিনিও মনে করেন আমন্ত্রিত দল হিসেবে বাংলাদেশ তাদের মর্যাদা রেখেছে ভালভাবেই।

“বিদেশের মাটিতে, বিশেষ করে অশ্বিন-জাদেজার বোলিং অ্যাটাকের সামনে ৩৮৮ করা কিন্তু সামান্য কথা না। ৬৮৭ রানের নীচে চাপা পড়ে ফলো-অন সেভ করার সময় মাথায় অনেক কিছুই ঘুরপাক খায়। সে অবস্থা কাটিয়ে বাংলাদেশ কিন্তু একটা রিজনেবল স্কোর করেছে”। বলেন তিনি।

দর্শক যে বেশ ভাল সংখ্যায় এসেছে, তা স্বীকার করছেন হায়দ্রাবাদের ক্রিকেট কর্মকর্তা কে জন মনোজও।

তিনি বলেন, “৩৬ হাজার ক্ষমতার স্টেডিয়ামে শনি-রবিবার ২৩ হাজার মতো দর্শক হয়েছে, যেটা টেস্টে দারুণ বলতে হবে। আমার এখন বলতে দ্বিধা নেই, সফলভাবে এই টেস্ট আয়োজন করতে পেরে আমরা গর্বিত, আশা করি বাংলাদেশেরও এখানে ভাল লেগেছে”।

তবে এই সিরিজ কেন মাত্র এক টেস্টের, বাংলাদেশের দিক থেকে সেই আক্ষেপ কিন্তু থাকছেই। ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশের কথায়:

সমর্থক

বাংলাদেশ সমর্থকের সাথে ছবি তুলছেন ভারতীয় সমর্থক

“টেস্টটা খেলার জন্য কিন্তু আমাদের অনেক দেন-দরবার করতে হয়েছে। ১৭ বছর পর খেলেও কিন্তু পূর্ণাঙ্গ একটি সিরিজ হয়নি। সমালোচনার মুখে হয়তো পড়তে যাচ্ছিল যেকারণে বিবেচনার মতো করে বাংলাদেশকে এখানে একটি ম্যাচ দিয়েছে”।

যদিও মুম্বই মিররের ক্রিকেট লেখক অমিত গুপ্তা কিন্তু মনে করেন, আগে নয় – বাংলাদেশকে এখন আমন্ত্রণ জানানোটাই সঠিক হয়েছে। “কারণটা সহজ, আগে এলে তারা হয়তো লড়োই দিতে পারত না, এখন খুব ভালভাবে লড়াই দিচ্ছে”।

হায়দ্রাবাদের পুরনো আইপিএল ডেকান চার্জার্সের সিইও ছিলেন ভেঙ্কট রেড্ডি, তিনিও বলছিলেন পরিণতি আর অভিজ্ঞতাই ক্রিকেটের আসল ব্যাপার – বাংলাদেশ এতদিনে সেটা অর্জন করেছে ও অচিরেই হয়তো বিশ্বের অন্যতম সেরা দল হয়ে উঠতে চলেছে।

ম্যাচের পঞ্চম দিনেও যেভাবে মানুষ বাংলাদেশের খেলা দেখতে এসেছে সেটাই প্রমাণ করে তাদের আকর্ষণ। সুতরাং এতদিন কেন ভারতে খেলতে আসা হয়নি তা নিয়ে আক্ষেপ করে লাভ নেই – বরং তার মতে বাংলাদেশের উচিত এটাই উপভোগ করা যে ভারত হয়তো হায়দ্রাবাদ টেস্ট জিতেছে – কিন্তু বাংলাদেশও হারেনি, নিজেদের তারা প্রমাণ করেছে।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত

» কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

» জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

» বাহরাইনে প্রবাসীদের অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ, মেয়াদ ৩ মাস

» কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার ‘গাড়ির বাজার

» সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

» ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

» ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

» কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

‘ভারত হয়তো টেস্ট জিতেছে, কিন্তু বাংলাদেশও হারেনি’

ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলতে বাংলাদেশের কেন প্রায় সতেরো বছর লেগে গেল, তা নিয়ে সম্প্রতি আলোচনা ও সমালোচনা কম হয়নি। এর আগে যখনই ভারতে বাংলাদেশের টেস্ট খেলার প্রস্তাব উঠেছে, তখনই স্পন্সর পাওয়া যাবে না বা মাঠে দর্শকদের সাড়া মিলবে না – এই সব যুক্তিতে তা মুলতুবি হয়ে গেছে।

কিন্তু হায়দ্রাবাদ টেস্ট কি সেই সব আশঙ্কা অমূলক প্রমাণ করতে পারল?

বাণিজ্যিক ও ক্রিকেটীয় দৃষ্টিকোণে কতটা সফল হল এই টেস্ট?cricket-india-v-bangladesh-1st-test-d5_22139f34-f1cc-11e6-bee8-7b74d3637aa8

গত কয়েক বছরে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে যেমন উন্নতি করেছে তাতে স্থানীয় দর্শকরাও মুগ্ধ – এবং তাদের বলতে কোনও দ্বিধা নেই বাংলাদেশকে আরও অনেক আগেই ভারতে খেলতে আমন্ত্রণ জানানো উচিত ছিল। লাঞ্চের ঠিক আগে মাহমুদউল্লা ও সাব্বির রহমান যেভাবে খেলছিলেন মুক্তকণ্ঠে তারও প্রশংসা করছিলেন তারা।

শুধু সাধারণ দর্শকরাই নন, হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থার সচিব কে জন মনোজও বিবিসিকে বলছিলেন বাণিজ্যিক দৃষ্টিতেও এই টেস্টটা যথেষ্ট সফল।

তিনি জানাচ্ছেন, “ভারতীয় বোর্ড এই দিক থেকে দারুণ হোমওয়ার্ক করেছে এবং টেস্টের মার্কেটিংও খুব ভাল হয়েছে। আর এখানে প্রোডাক্ট যেটা, সেই বাংলাদেশ দলও আগের তুলনায় এখন অনেক উন্নতি করেছে, পাঁচদিন ধরে লড়ছে ও টেস্ট ক্রিকেটের জন্য সেটা খুব ভাল বিজ্ঞাপন”।

রাজিব গান্ধি স্টেডিয়াম

হায়দ্রাবাদের এই স্টেডিয়ামে হয়েছে ভারতের মাটিতে প্রথম ভারত-বাংলাদেশ টেস্ট

ঢাকার ইনকিলাব পত্রিকার হয়ে হায়দ্রাবাদ টেস্ট কভার করতে এসেছেন শামীম চৌধুরী, তিনিও মনে করেন আমন্ত্রিত দল হিসেবে বাংলাদেশ তাদের মর্যাদা রেখেছে ভালভাবেই।

“বিদেশের মাটিতে, বিশেষ করে অশ্বিন-জাদেজার বোলিং অ্যাটাকের সামনে ৩৮৮ করা কিন্তু সামান্য কথা না। ৬৮৭ রানের নীচে চাপা পড়ে ফলো-অন সেভ করার সময় মাথায় অনেক কিছুই ঘুরপাক খায়। সে অবস্থা কাটিয়ে বাংলাদেশ কিন্তু একটা রিজনেবল স্কোর করেছে”। বলেন তিনি।

দর্শক যে বেশ ভাল সংখ্যায় এসেছে, তা স্বীকার করছেন হায়দ্রাবাদের ক্রিকেট কর্মকর্তা কে জন মনোজও।

তিনি বলেন, “৩৬ হাজার ক্ষমতার স্টেডিয়ামে শনি-রবিবার ২৩ হাজার মতো দর্শক হয়েছে, যেটা টেস্টে দারুণ বলতে হবে। আমার এখন বলতে দ্বিধা নেই, সফলভাবে এই টেস্ট আয়োজন করতে পেরে আমরা গর্বিত, আশা করি বাংলাদেশেরও এখানে ভাল লেগেছে”।

তবে এই সিরিজ কেন মাত্র এক টেস্টের, বাংলাদেশের দিক থেকে সেই আক্ষেপ কিন্তু থাকছেই। ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশের কথায়:

সমর্থক

বাংলাদেশ সমর্থকের সাথে ছবি তুলছেন ভারতীয় সমর্থক

“টেস্টটা খেলার জন্য কিন্তু আমাদের অনেক দেন-দরবার করতে হয়েছে। ১৭ বছর পর খেলেও কিন্তু পূর্ণাঙ্গ একটি সিরিজ হয়নি। সমালোচনার মুখে হয়তো পড়তে যাচ্ছিল যেকারণে বিবেচনার মতো করে বাংলাদেশকে এখানে একটি ম্যাচ দিয়েছে”।

যদিও মুম্বই মিররের ক্রিকেট লেখক অমিত গুপ্তা কিন্তু মনে করেন, আগে নয় – বাংলাদেশকে এখন আমন্ত্রণ জানানোটাই সঠিক হয়েছে। “কারণটা সহজ, আগে এলে তারা হয়তো লড়োই দিতে পারত না, এখন খুব ভালভাবে লড়াই দিচ্ছে”।

হায়দ্রাবাদের পুরনো আইপিএল ডেকান চার্জার্সের সিইও ছিলেন ভেঙ্কট রেড্ডি, তিনিও বলছিলেন পরিণতি আর অভিজ্ঞতাই ক্রিকেটের আসল ব্যাপার – বাংলাদেশ এতদিনে সেটা অর্জন করেছে ও অচিরেই হয়তো বিশ্বের অন্যতম সেরা দল হয়ে উঠতে চলেছে।

ম্যাচের পঞ্চম দিনেও যেভাবে মানুষ বাংলাদেশের খেলা দেখতে এসেছে সেটাই প্রমাণ করে তাদের আকর্ষণ। সুতরাং এতদিন কেন ভারতে খেলতে আসা হয়নি তা নিয়ে আক্ষেপ করে লাভ নেই – বরং তার মতে বাংলাদেশের উচিত এটাই উপভোগ করা যে ভারত হয়তো হায়দ্রাবাদ টেস্ট জিতেছে – কিন্তু বাংলাদেশও হারেনি, নিজেদের তারা প্রমাণ করেছে।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Thu, 15 Oct.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।