ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট: ভারতের জয়পুরের একটি ফার্ম থেকে এ গোবর আমদানি করছে দেশটির ল্যামর কোম্পানি।
জৈব কৃষি উৎপাদনের লক্ষ্যে ভারত থেকে ১৯২ মেট্রিক টন গরুর গোবর নিচ্ছে কুয়েত। ভারতের জয়পুরের একটি ফার্ম থেকে এ গোবর আমদানি করছে দেশটির ল্যামর কোম্পানি। বলা হচ্ছে, প্রথমবারের মতো দুই দেশের মধ্যে এ ধরনের চুক্তি।
ভারতের জাতীয় জৈব কৃষক উৎপাদক সংস্থার সভাপতি অতুল গুপ্ত বলেন, “জয়পুরের সানরাইজ এগ্রিল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ প্রাইভেট লিমিটেড কুয়েত থেকে একটি অর্ডার পেয়েছে।”
গতব ১৫ জুন কনাকাপুরা রেলওয়ে স্টেশন থেকে গোবরের প্রথম চালান কুয়েতের উদ্দেশে রওনা হয়। ভারতের শুল্ক দপ্তরের তত্ত্বাবধানে গোবর প্যাকেটজাত করার কাজ চলছে বলেও জানায় দেশটির গণমাধ্যম।
গোবর ব্যবহার করে জৈব চাষ করা নিয়ে দীর্ঘদিন থেকেই গবেষণা চলছিল কুয়েতে। দেশটিতে কৃষিকাজের ক্ষেত্রে প্রধান পরিপন্থী শুষ্ক জলবায়ু এবং পর্যাপ্ত পানির অভাব। আর সেই কারণেই গোবর ব্যবহার করে জৈব চাষে আগ্রহী কুয়েত।

সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক












