ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ রাজধানী দিল্লীর কাছে আফ্রিকান জনগোষ্ঠীর উপর হামলা চালানোর অভিযোগ তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
সোমবার একটি বিক্ষোভ মিছিল সহিংস হয়ে ওঠার পর মিছিলে অংশগ্রহণকারীরা বেশ কিছু সংখ্যক আফ্রিকানের উপর হামলা চালায়।
এই বিক্ষোভকারীরা একটি স্কুল বালকের মৃত্যুর প্রতিবাদ জানাচ্ছিল।
দিল্লির মনিশ খত্রি নামের এই স্কুল বালকটি গত শুক্রবার নিখোঁজ হবার পর থেকেই ঘটনার সূত্রপাত।
গুজব ছড়িয়ে পড়ে, মনিশের বাড়ির পাশে বসবাসরত আফ্রিকান, বিশেষ করে নাইজেরিয়ানরা তাকে মেরে খেয়ে ফেলেছে।
অবশ্য পরে মনিশকে পাওয়া যায়, কিন্তু উচ্চমাত্রার মাদক গ্রহণের কারণে শনিবার তার মৃত্যু হয়।
এরপর মনিশের পিতা-মাতা তাদের বিদেশী প্রতিবেশীদেরকেই খুনী বলে অভিযোগ করে।
এ অভিযোগ ওঠার পর স্থানীয়রা বেশ কিছু আফ্রিকানকে ধরে মারধর করে।
একটি শপিংমলে গিয়ে হামলার শিকার হন একজন আফ্রিকান।
আরেক নাইজেরিয়ান মহিলাকে অপহরণ করা হয় বলেও অভিযোগ ওঠে, যদিও পুলিশ এই অভিযোগ নাকচ করে দেয়।
ভারতে আফ্রিকানদের বর্ণবিদ্বেষী হামলার শিকার হওয়ার ঘটনা নতুন নয়।
গত বছরও ভারতে তাঞ্জানিয়ার নাগরিকদের উপর বর্ণবিদ্বেষী হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












