এম এস ইসলাম / বিনোদন ডেস্কঃ আনুশকা শর্মাকে নিয়ে বলিউড পাড়ায় বিতর্ক যেন থামছেই না। তবে আনুশকা শর্মকে নিয়ে এবার বিরাট কোহেলিকে নিয়ে কোন বির্তক সৃষ্টি হয়নি। বরং অনেক বেশি গুরুতর এবং আপত্তিকর কারণে নানা জায়গায় সমালোচনার মুখে পড়েছেন বলিউডের এই নায়িকা। সদ্য প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির নামটাও জানতেন না অনুষ্কা শর্মা! তাঁর টুইট অন্তত সে কথাই বলছে!
এপিজে আব্দুল কালামের প্রয়াণে স্বাভাবিক ভাবেই শোকস্তব্ধ দেশ। সকাল থেকেই সেলেব্রিটিদের টুইটে ঘনিয়েছে শোকের ছায়া। সেই তালিকায় নিজের নামটি যুক্ত করতে গিয়েই নতুন করে বিতর্কের মুখে পড়লেন নায়িকা। রাষ্ট্রপতির নামটা ভুল লিখে পোস্ট করে দিলেন তাঁর শোকবার্তা। অনুষ্কা টুইটে লিখেছিলেন, ‘এবিজে কালাম আজাদ’!
অনুশকার এই টুইটে সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। ভুল শুধরে টুইটটি ঝড়ের বেগে মুছে দিয়ে ফের টুইট করেন বিরাটের এই প্রেমিকা। তবে, তাঁর অজ্ঞতা যে কোন পর্যায়ে, তা বুঝিয়ে দেন দ্বিতীয় টুইটে। এ বার কী লিখলেন তিনি?
লিখেছেন, “এপিজে আব্দুল কালামের প্রয়াণের খবরটা পেয়ে খুবই খারাপ লাগছে। অনুপ্রেরণাদায়ক এ হেন প্রজ্ঞার অকালমৃত্যু রীতিমতো অপূরণীয় এক ক্ষতি। তাঁর আত্মা শান্তি পাক!”
তৃতীয়বার তিনি টুইটে লেখেন সঠিক নামটা।
সূত্র: ইন্ডিয়ান্স টাইমস।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












