Menu |||

ভারতকে হারিয়ে ‘এ’ গ্রুপের শ্রেষ্ঠত্ব বাংলাদেশের !!!

খেলাধুলা ডেস্কঃ সিলেট জেলা স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে গুড়িয়ে দিয়ে অসাধারণ এক জয় পেয়েছে বাংলাদেশ। শক্তিশালী ভারতের বিপক্ষে জয় উজ্জ্বীবিত করছে টিম ম্যানেজমেন্ট ও ফুটবলারদের।

এর আগে অবশ্য, গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিলো বাংলাদেশ। ‘এ’ গ্রুপ থেকে বাংলাদেশের সাথে সেমিতে উঠেছে ভারত। আর দুই ম্যাচে হেরে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা।

কানায় কানায় পূর্ণ সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হওয়া ম্যাচে ২-১ গোলের ব্যবধানে ভারতকে হারিয়ে এ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

শুরু থেকেই ভারতের রক্ষণে একের পর এক আক্রমণ করে যান ইমন, নিপু, আতিকুজ্জামানরা। এর ফলও পেতে অপেক্ষা করতে হয় আধ ঘণ্টা। ম্যাচের ৩১ মিনিটে মোহাম্মদ শাওনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। মিডফিল্ডার মোস্তাফিজুর রহমানের ক্রস প্রতিপক্ষের ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল পেয়ে যান শাওন। বাঁ প্রান্ত থেকে অসাধারণ শটে লক্ষ্যভেদ করেন তিনি।

প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ভারত সমতা নিয়ে আসে রহিম আলীর গোলে। এক ডিফেন্ডারকে কাটিয়ে রহিম বক্সে ঢুকে পড়লে বাংলাদেশের গোলরক্ষক ফয়সাল আহমেদ এগিয়ে এসে দলকে বিপদমুক্ত করার চেষ্টা করেন। কিন্তু রহিমের আড়াআড়ি শটে বল চলে যায় জালে।

৬৫ মিনিটে বাংলাদেশকে নিশ্চিত গোল থেকে বঞ্চিত করেন ৯ নং জার্সিধারী সরওয়ার জামান নিপু। ফাহিম মোর্শেদের ডিফেন্স চেরা পাস ধরে ভারতীয় গোলরক্ষককে একা পেয়েও বল হাতে তুলে দেন নিপু।

তবে ম্যাচের ৮৪ মিনিটে আবারো কাঙ্খিত গোলের দেখা পেয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের সরওয়ার জামান নিপুকে বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় বাংলাদেশ। পেনাল্টি থেকে সহজেই গোল করেন মোহাম্মদ আতিকুজ্জামান। ২-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

শুক্রবার টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সর্বশেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে নেপাল। প্রথম রাউন্ড শেষে সরাসরি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ১৬ আগস্ট প্রথম সেমিফাইনাল এবং ১৭ আগস্ট দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ আগস্ট।

বাংলাদেশ স্কোয়াড: ফয়সল আহমেদ (গোলরক্ষক), শাওন হোসাইন (অধিনায়ক), ফাহিম মোর্শেদ, সরওয়ার জামান নিপু, মোহাম্মদ শাওন, সাদ উদ্দিন, মোহাম্মদ আতিকুজ্জামান, জাহাঙ্গীর আলম সজিব, খলিল ভুঁইয়া, মোস্তাজিব খান, ইমন খান।

ভারত স্কোয়াড: মো. সাকলাইন খান, অজিন টম, মোহাম্মদ রাকিপ, মোহাম্মমদ শাহজাহান, অময় অবিনাশ মরাজকার, রাহিম আলী, জেরেমি লালদিনপুইয়া, আয়মল চংগমপিপা, রিবহাভ জতীন সারদেশী, সুরাব মেহের, প্রভুষ্কান সিং গিল (অধিনায়ক ও গোলরক্ষক)।

অগ্রদৃষ্টি.কম // এমএসআই

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের

কুয়েতের জিলিব এর এক বাড়িতে বিধ্বংসী আগুনে ৫ জনের মৃত্যু

গাধাটি হারিয়েছিল, ফিরে এসেছে— জাতিসংঘের প্রতি বার্তা

চিরন্তন - মোজাহার

কুয়েতে সাংবাদিক সেলিম হাওলাদারের পিতার স্মরণে দোয়া মাহফিল

কুয়েতের ক্যাবড এলাকায় ৩টি অবৈধ কসাইখানা বন্ধ করল কুয়েত: ১০ বাংলাদেশি ও ভারতীয় নাগরিক গ্রেপ্তার

কুয়েত বিমানবন্দরে সিগারেট পাচারকালে ৩ জন আটক

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

পূর্ণ মাত্রায় কার্যক্রম শুরুর জন্য প্রস্তুত কুয়েত বিমানবন্দর

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

» কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের

» কুয়েতের জিলিব এর এক বাড়িতে বিধ্বংসী আগুনে ৫ জনের মৃত্যু

» গাধাটি হারিয়েছিল, ফিরে এসেছে— জাতিসংঘের প্রতি বার্তা

» চিরন্তন – মোজাহার

» কুয়েতে সাংবাদিক সেলিম হাওলাদারের পিতার স্মরণে দোয়া মাহফিল

» কুয়েতের ক্যাবড এলাকায় ৩টি অবৈধ কসাইখানা বন্ধ করল কুয়েত: ১০ বাংলাদেশি ও ভারতীয় নাগরিক গ্রেপ্তার

» কুয়েত বিমানবন্দরে সিগারেট পাচারকালে ৩ জন আটক

» কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

» পূর্ণ মাত্রায় কার্যক্রম শুরুর জন্য প্রস্তুত কুয়েত বিমানবন্দর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

ভারতকে হারিয়ে ‘এ’ গ্রুপের শ্রেষ্ঠত্ব বাংলাদেশের !!!

খেলাধুলা ডেস্কঃ সিলেট জেলা স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে গুড়িয়ে দিয়ে অসাধারণ এক জয় পেয়েছে বাংলাদেশ। শক্তিশালী ভারতের বিপক্ষে জয় উজ্জ্বীবিত করছে টিম ম্যানেজমেন্ট ও ফুটবলারদের।

এর আগে অবশ্য, গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিলো বাংলাদেশ। ‘এ’ গ্রুপ থেকে বাংলাদেশের সাথে সেমিতে উঠেছে ভারত। আর দুই ম্যাচে হেরে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা।

কানায় কানায় পূর্ণ সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হওয়া ম্যাচে ২-১ গোলের ব্যবধানে ভারতকে হারিয়ে এ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

শুরু থেকেই ভারতের রক্ষণে একের পর এক আক্রমণ করে যান ইমন, নিপু, আতিকুজ্জামানরা। এর ফলও পেতে অপেক্ষা করতে হয় আধ ঘণ্টা। ম্যাচের ৩১ মিনিটে মোহাম্মদ শাওনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। মিডফিল্ডার মোস্তাফিজুর রহমানের ক্রস প্রতিপক্ষের ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল পেয়ে যান শাওন। বাঁ প্রান্ত থেকে অসাধারণ শটে লক্ষ্যভেদ করেন তিনি।

প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ভারত সমতা নিয়ে আসে রহিম আলীর গোলে। এক ডিফেন্ডারকে কাটিয়ে রহিম বক্সে ঢুকে পড়লে বাংলাদেশের গোলরক্ষক ফয়সাল আহমেদ এগিয়ে এসে দলকে বিপদমুক্ত করার চেষ্টা করেন। কিন্তু রহিমের আড়াআড়ি শটে বল চলে যায় জালে।

৬৫ মিনিটে বাংলাদেশকে নিশ্চিত গোল থেকে বঞ্চিত করেন ৯ নং জার্সিধারী সরওয়ার জামান নিপু। ফাহিম মোর্শেদের ডিফেন্স চেরা পাস ধরে ভারতীয় গোলরক্ষককে একা পেয়েও বল হাতে তুলে দেন নিপু।

তবে ম্যাচের ৮৪ মিনিটে আবারো কাঙ্খিত গোলের দেখা পেয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের সরওয়ার জামান নিপুকে বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় বাংলাদেশ। পেনাল্টি থেকে সহজেই গোল করেন মোহাম্মদ আতিকুজ্জামান। ২-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

শুক্রবার টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সর্বশেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে নেপাল। প্রথম রাউন্ড শেষে সরাসরি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ১৬ আগস্ট প্রথম সেমিফাইনাল এবং ১৭ আগস্ট দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ আগস্ট।

বাংলাদেশ স্কোয়াড: ফয়সল আহমেদ (গোলরক্ষক), শাওন হোসাইন (অধিনায়ক), ফাহিম মোর্শেদ, সরওয়ার জামান নিপু, মোহাম্মদ শাওন, সাদ উদ্দিন, মোহাম্মদ আতিকুজ্জামান, জাহাঙ্গীর আলম সজিব, খলিল ভুঁইয়া, মোস্তাজিব খান, ইমন খান।

ভারত স্কোয়াড: মো. সাকলাইন খান, অজিন টম, মোহাম্মদ রাকিপ, মোহাম্মমদ শাহজাহান, অময় অবিনাশ মরাজকার, রাহিম আলী, জেরেমি লালদিনপুইয়া, আয়মল চংগমপিপা, রিবহাভ জতীন সারদেশী, সুরাব মেহের, প্রভুষ্কান সিং গিল (অধিনায়ক ও গোলরক্ষক)।

অগ্রদৃষ্টি.কম // এমএসআই

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের

কুয়েতের জিলিব এর এক বাড়িতে বিধ্বংসী আগুনে ৫ জনের মৃত্যু

গাধাটি হারিয়েছিল, ফিরে এসেছে— জাতিসংঘের প্রতি বার্তা

চিরন্তন - মোজাহার

কুয়েতে সাংবাদিক সেলিম হাওলাদারের পিতার স্মরণে দোয়া মাহফিল

কুয়েতের ক্যাবড এলাকায় ৩টি অবৈধ কসাইখানা বন্ধ করল কুয়েত: ১০ বাংলাদেশি ও ভারতীয় নাগরিক গ্রেপ্তার

কুয়েত বিমানবন্দরে সিগারেট পাচারকালে ৩ জন আটক

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

পূর্ণ মাত্রায় কার্যক্রম শুরুর জন্য প্রস্তুত কুয়েত বিমানবন্দর

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Tue, 26 May.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।