স্পোর্টস ডেস্ক: মিরপুরে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের খেলা। রোববার (১২ নভেম্বর) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় চিটাগং ভাইকিংস ও খুলনা টাইটান্স। ভাইকিংসদের ১৮ রানে হারিয়েছে মাহমুদুল্লাহর টাইটান্স। তিন ম্যাচ খেলে খুলনা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। আর সমান ম্যাচ খেলে চিটাগং দ্বিতীয় হারের স্বাদ পেয়েছে।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বেলা একটায় মাঠে নামে চিটাগং ও খুলনা। ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নামে মিসবাহ-উল-হকের চিটাগং। যেখানে প্রথমে ব্যাট করা খুলনা নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭০ রান করে। জবাবে, নির্ধারিত ওভারে ৭ উইকেট হারানো চিটাগংয়ের ইনিংস থামে ১৫২ রানে।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি খুলনার ব্যাটসম্যানরা। প্রথম তিন ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগে বিদায় নেন। এর দুটি উইকেট তুলে নেন চিটাগংয়ের বাংলাদেশি স্পিনার সানজামুল ইসলাম।
চতুর্থ উইকেট জুটিতে হাল ধরেন রিলে রুশো ও অধিনায়ক মাহমুদউল্লাহ। দলের প্রয়োজনীয় বেশ কিছু রানও তুলে দেয় এই জুটি। কিন্তু আগের ম্যাচের ফর্ম এ ম্যাচেও ফিরিয়ে আনেন চিটাগংয়ের ফাস্ট বোলার তাসকিন আহমেদ। দু’জনকেই প্যাভিলিওনের পথ দেখান টাইগার এ বোলার। ২৫ রান করেন দক্ষিণ আফ্রিকান রুশো আর ৩৩ বলে দুটি চার ও দুটি ছক্কায় ৪০ করে বিদায় নেন মাহমুদউল্লাহ।
শেষ দিকে অবশ্য পঞ্চম উইকেট জুটিতে ব্যাটে ঝড় তোলেন বাংলাদেশি আরিফুল হক ও ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্র্যাথওয়েট। দুজনে মিলে মাত্র ২২ বলে ৫৫ রান তোলেন। ১৯তম ওভারে শুভাশিস রায়ের শেষ বলে বোল্ড হওয়ার আগে ১৪ বলে দুটি চার ও তিনটি বিশাল ছক্কায় ৩০ করে বিদায় নেন ব্র্যাথওয়েট। ২৫ বলে ৪০ রান করে ইনিংসের শেষ বলে তাসকিনের তৃতীয় শিকার হন আরিফুল। তার ইনিংসটি ৩৩ বলে ২টি চার ও ২টি ছক্কা সাজানো ছিল। শেষ ৫ ওভারে খুলনা ৬৯ রান তোলে।
সাম্প্রতিক খবর:

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন "হামজা এখন বাংলাদেশে"












