মোঃবিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ জাতীর সূর্য সন্তান ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মৌলভীবাজার-১ আসনের সাবেক এমপি সিরাজুল ইসলামের ভাই মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরাই গত৪ অক্টোবর ২০১৭ ভোরে ঢাকা ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেন।জাতীর এ বীর সেনানীর মৃত্যুতে জেলার বড়লেখা উপজেলায় শোকের ছায়া নেমে আসে।নিহতের বাড়ীতে সকাল থেকে ছিলো হাজারো মানুষের ভিড় শোক ও সমবেদনা জানাতে মৌলভীবাজার জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সহ সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিলো চোখে পরার মতো। ঐ দিন বিকালে স্হানীয় টেকাহালী মাদ্রাসা মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হলে কফিন জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত গার্ড অব অনার দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। হাজারো মানুষের ভালবাসায় সিক্ত হলেন জাতীর এই সূর্য সৈনিক। মরহুমের জানাযার নামাজে উপস্থিত ছিলেন,সাবেক এমপি সিরাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম,সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন,কুয়েত কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা তরুণ সংগঠক আব্দুল আজিজ,সদর ইউপি চেয়ারম্যান সোহেব আহমদ,উপজেলা বিএনপির সভাপতি আঃ হাফিজ,উপজেলা যুবলীগ সভাপতি প্যানেল মেয়র তাজ উদ্দিন,উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালামসহ জেলা উপজেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এ দিকে মৌলভীবাজার-১ আসনের এমপি জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ জননেতা আলহাজ্ব শাহাব উদ্দিন এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












