স্পোর্টস ডেস্ক : হাঁটুর ইনজুরির কারণে অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিমূলক টুর্ণামেন্ট ব্রিসবেন ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন রাফায়েল নাদাল। কিন্তু জানুয়ারিতে অনুষ্ঠিতব্য বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনে এখনো খেলার ব্যাপারে আশাবাদী এই স্প্যানিশ তারকা।
নভেম্বরে লন্ডনের ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে ডেভিড গোফিনের কাছে পরাজিত হবার পর থেকে আর কোর্টে নামেননি নাদাল। চলতি সপ্তাহে ব্রিসবেনের মাধ্যমে তর মৌসুম শুরু করার কথা ছিল।কিন্তু বৃহস্পতিবার টুইটারে খেলতে না পারার বিষয়টি জানিয়ে নাদাল লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এ বছর ব্রিসবেনে আমি আসছি না। অনেক ইচ্ছা ছিল খেলার। কিন্তু এখনো আমি পুরোপুরি প্রস্তুত নই। বিশেষ করে ইনজুরি থেকে ফিরে পর্যাপ্ত প্রস্তুতির সময় পাইনি।’
তবে মেলবোর্নে আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়া ওপেনে খেলার ব্যপারে দারুণ আশাবাদী নাদাল। এ কারণেই একটু আগেভাগেই অর্থাৎ ৪ জানুয়ারি মেলবোর্নে পৌঁছে প্রস্তুতি শুরু করার তথ্যও নিশ্চিত করেছেন এই স্প্যানিয়ার্ড।
বৃহস্পতিবার থেকে দুবাইতে শুরু হওয়া প্রীতি টুর্ণামেন্টে খেলতে পারছেন না নাদাল। হাঁটুর ইনজুরির কারনে দুবাইয়ে না খেলার বিষয়টি আগেই ঘোষণা দিয়েছিলেন নাদাল। ২০১৭ সাল ৩১ বছর বয়সী নাদালের জন্য ছিল ফিরে আসার বছর। ১০ম ফ্রেঞ্চ ওপেন ও তৃতীয় ইউএস ওপেন শিরোপার পাশাপাশি বছর শেষ করেছেন বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে। দুটি গ্র্যান্ড স্ল্যাম ছাড়াও মন্টে কার্লো ও মাদ্রিদে জিতেছেন দুটি মাস্টার্স শিরোপা।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












