ব্রিটেনের নিউক্যাসল শহরে একটি স্পোর্টস সেন্টারের বাইরে ঈদের নামাজ পড়তে আসা লোকজনের ওপর গাড়ি তুলে দেয়ার পর একজন মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাড়ি চাপায় ৬ জন জখম হয়েছে। এক শিশুর অবস্থা গুরুতর।
ব্রিটেনের নিউক্যাসল শহরে একটি স্পোর্টস সেন্টারের বাইরে ঈদের নামাজ পড়তে আসা লোকজনের ওপর গাড়ি তুলে দেয়ার পর ৪২ বছরের একজন মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাড়ি চাপায় ৬ জন জখম হয়েছে। এক শিশুর অবস্থা গুরুতর।
পুলিশ বলছে, এখন পর্যন্ত তাদের তাদের ধারণা এ ঘটনার সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই।
একজন প্রত্যক্ষদর্শী জানান, নামাজ শেষে ঐ মহিলা তার গাড়িতে উঠে যাবার সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে তার কাছে মনে হয়েছে।
ঈদের নামাজের জন্য শত শত মুসলিম ঐ স্পোর্টস সেন্টারে জড় হয়েছিলো। “ঘটনার পর ভীষণ আতঙ্ক তৈরি হয়। সবাই চিৎকার করছিলো।”
হাসপাতালে নেওয়া আহত ছয়জনের মধ্যে তিনজন শিশু। একজনের অবস্থা গুরুতর।
গত সপ্তাহে লন্ডনে এক মসজিদের বাইরে মুসল্লিদের ওপর ইচ্ছাকৃতভাবে গাড়ি চালিয়ে দেয়ার পর থেকে মসজিদগুলোর বাইরে পুলিশ নজরদারি বাড়িয়েছে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












