অগ্রদৃষ্টি ডেস্ক:: বেলজিয়ামে পুলিশ সন্ত্রাস-বিরোধী অভিযান চালিয়ে অন্তত ১৬ জনকে আটক করেছে তবে প্যারিসে হামলার সাথে জড়িত বলে সন্দেহভাজন সালাহ আবদেস্লামকে তারা এখনও খুঁজে পায়নি।
কর্তৃপক্ষ বলছে, রাজধানী ব্রাসেলস ও চারলেরয় শহরে রবিবার ২২টির মতো অভিযান চালানো হয়েছে। কিন্তু এসব অভিযানে কোনো ধরনের অস্ত্র বা বিস্ফোরক পাওয়া যায়নি।
‘যেকোনো সময় শহরে হামলা হতে পারে’ এই আশঙ্কায় রাজধানীতে এখনও চূড়ান্ত সতর্কাবস্থা জারি রয়েছে। গত কয়েকদিন ধরেই এই অবস্থা চলছে ব্রাসেলসে।
আজ সোমবারও বিশ্ববিদ্যালয়, স্কুল ও পাতাল রেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কর্মকর্তাদের আশঙ্কা, ব্রাসেলসেও প্যারিস স্টাইলে হামলা চালানো হতে পারে।
বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এসব আশঙ্কা করা হচ্ছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












