সৈয়দ সাদেক আহমেদ,বিশেষ প্রতিনিধি(যুক্তরাজ্য) বিএনপির বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্য আগমন এবং বিগত দিনে আন্দোলনের নামে জ্বালিয়ে পুড়িয়ে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে গ্রেটার ম্যানচেস্টার ছাত্রলীগের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় গত মঙ্গলবার স্থানীয় একটি রেষ্টুরেন্টে । সংগঠনের সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুর আলমের পরিচলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগের সভাপতি শাহ আব্দুল মুনিম। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাফর আহমদ। বিশেষ অতিথি হিসাবে আরোও বক্তব্য রাখেন ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগের উপদেষ্টা গনি চৌধুরী, ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ওয়েছ কামালী, ম্যানচেষ্টার জাতীয় পার্টির সভাপতি মান্নান খাঁন, ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান ও হাইড যুবলীগের সভাপতি মো: ইকবাল সমুজ, সাধারন সম্পাদক দেওয়ানুর রহমান, মো: জাহাঙ্গীর,মোতাজ্জীল খাঁন,সাহেদ,মতিন,সাইফউদ্দিন ও বকুল প্রমুখ। সভায় বক্তারা বলেন বাংলাদেশে গণতন্ত্রকে নস্যাৎ করতে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের উস্কানীদাতা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যে আগমন করছেন। আমরা তার যুক্তরাজ্য আগমণের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তারা এই যুক্তরাজ্যের যেকোনো স্থানে খালেদা জিয়াকে প্রতিহত করার ঘোষনা দিয়েছেন। সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তার দির্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন মোতাজ্জিল খাঁন ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত












