এন.আই.মিলন, বীরগঞ্জে (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে ১৮টি গরু চুরি, উদ্ধার-৫, গ্রেফতার-৩।
উপজেলার মোহনপুর ইউনিয়নের চকদফর, কৃঞ্চপুর ও পলাশবাড়ী ইউনিয়নে মদাতী গ্রামের জিতেদন্দ্র নাথরায়, আব্দুল মজিদ, আকবর মিঞাজী, সাজু ও মহশিন আলীর আনুমানিক ১০ লক্ষ টাকা মুল্যের ১৮ গরু ও ১টি খাশি অজ্ঞাত চোরেরা চুরি করে পালিয়ে যায়। চোরাই গরুর মালিকেরা অনুসন্ধান চালিয়ে গত বুধবার দুপুরে বীরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় কথিত গরু ব্যবসায়ী মোহনপুর ইউনিয়নর জ্যোতরঘু গ্রামের কুরবান আলীর ছেলে সায়েদ বাদশার বাড়ী থেকে ৫টি চোরাই গরু উদ্ধার করে। পরে সায়েদ বাদশার ভাস্য মোতাবেক চকদফর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০), আব্দুল কাদেরের ছেলে আজিজুল ইসলাম (২৭) ও আব্দুস সোবাহানের ছেলে ইউসুব আলী (৩৮) আটক করে ৫টি গরু ও ৩ গরু চোরকে থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধাকৃত ৪টি গরুর মালিক তাদের গরু বলে দাবী করেছে। ওসি প্রশাসন মোঃ জাহাঙ্গীর হোসেন ঘটনা নিশ্চিত করেছেন। গরু চুরির ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল











