এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ৭১এর মা-জননী বিশেষ মেগাজিন অনন্য’র মোড়ক উম্মোচন করা হয়েছে।
বীরগঞ্জ ডিগ্রী কলেজ মিলনায়তনে বুধবার উপজেলা চেয়ারম্যান (সাবেক এমপি) মোঃ আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে সাংবাদিক ও কলামিষ্ট মোঃ মোশাররফ হোসেন এর রচিত ৭১এর মা-জননী শিরোনামে বিশেষ ম্যাগাজিন অনন্য’র মোড়ক উম্মোচন করেন। বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন, বীরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ খয়রুল ইসলাম চৌধুরী, জিবি সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইয়াকুব আলী বাবুল, বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মাজেদুর রহমান, সাধারন সম্পাদক শাহিনুর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সলিডারিটি ক্লাবের সাধারন সম্পাদক মোঃ ইয়াছিন আলী। প্রভাষক নজরুল ইসলাম খান বুলুর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ও কলামিষ্ট মোঃ মোশাররফ হোসেন, বীরগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল ইসলাম মিলন। এসময় বিশিষ্ট ব্যবসায়ী হেমচন্দ্র দাস, রতন কুমার সাহা রেন্টু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক আবুসামা মিঞা ঠান্ডু, সিনিয়র প্রভাষক (বাংলা) জাকিয়া সুলতানা পাখী, প্রভাষক মোঃ আমিনুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডিগ্রী কলেজের শিক্ষক মন্ডলী, ব্যবসায়ী, সংাবাদিক ও ছাত্রছাত্রী প্রত্যেকে বিশেষ ম্যাগাজিন উপহার দেওয়া হয়।











