এন.আই.মিলন, বীরগঞ্জে (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে মানব কল্যান পরিষদ সাংবাদিকদের সাথে বার্ষিক প্রেস ব্রিফিং ও মতবিনিময় করেছে।
গত শনিবার প্রেসক্লাব কার্যালয়ে মানব কল্যান পরিষদের আয়োজনে সাংবাদিকদের সাথে বার্ষিক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত করেছে। ইউরোপিয়ান ইউনিয়ন, সিডা ও ডিয়াকোনিয়া বাংলাদেশ-এর অর্থায়নে ইপিটিএএলজি প্রকল্পের উদ্যোগে প্রেস ব্রিফিংটি অনুষ্ঠিত হয়। বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর নুরুন নাহার খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোঃ মাজেদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি ছকিমউদ্দীন আহাম্মেদ, সাধারন সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, সাংবাদিক কল্যান সংস্থার সাধারন সম্পাদক ও বীরগঞ্জ টুয়েন্টিফর এর সম্পাদক সহকারী অধ্যাপক নীল রতন সাহা নিপু। সভায় অন্নান্যদের মধ্যে ভোগনগর ইউপি সদস্য লিপিয়ারা বেগম, সাতোর ইউপি এনএসএ সদস্য মোঃ খাদেমুল ইসলাম, মানিক বর্ম্মন, আনসারুল ইসলাম, শহিদুল ইসলাম ও গোপাল চন্দ্র রায় প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন প্রাগ্রাম ফ্যাসিলিটেটর মোঃ রইসুল ইসলাম ও মোঃ আব্দুল কাদের। প্রেস ব্রিফিং-এ ইউনিয়ন পরিষদের সেবা ও কার্যক্রম সর্ম্পকে মতামত ব্যাক্ত করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












