বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের হাতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
১৭আগষ্ট সোমবার সন্ধ্যায় উপজেলা মরিচা ইউনিয়ের সাতখামার গ্রামের ১৪ হাতকালী বাজারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের হাতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। মরিচা ইউনিয়ের আওয়ামী লীগের সভাপতি ফারুকুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পদাক হেলাল চৌধুরী’র পরিচালনায় যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ জাকারিয়া জাকা, সাধারণ সম্পাদক দেবেশ চন্দ্র রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম চৌধুরী বাবুল, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার আহবায়ক মো. কামাল হোসেন, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোপাল দেব শর্মা, উপজেলা আ’লীগ নেতা ইয়াছিন আলী, হিমাংশু শেখর বাদল প্রমুখ। এর আগে মরিচা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে খেলার সামগ্রী বিতরণ করেন এমপি গোপাল।
প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, বাঙ্গালী জাতির হদয় থেকে বঙ্গবন্ধুর আদর্শ মুছে ফেলতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। তাই বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের বুকে ধারন করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












