এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে অগ্রনী ব্যাংক লিমিটেডের এর ৯৩৪তম শাখার উদ্বোধন করেন এমপি গোপাল।
বীরগঞ্জ পৌরসভার ব্যাংক রোডস্থ বেনজামিন-নিকোলাস সুপার মার্কেট দ্বিতীয়-তলায় গত রোববার সকালে অগ্রনী ব্যাংক লিমিটেডের ৯৩৪তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল প্রধান অতিথি হিসাবে উপস্থিত বলেন, ব্যাংকের আর্থিক সহযোগিতায় যুবসমাজকে উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ব্যাংকিং সেক্টর দূর্ণীতি মুক্ত ও ডিজিটালাইষ্ট করা হয়েছে। তিনি ক্ষমতায় আসার পর ব্যাংকিং সেক্টরকে দূর্ণীতিমুক্ত করে অর্থনৈতিক সমৃদ্ধি ফিরিয়ে এনেছেন। বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অগ্রনী ব্যাংক লিমিটেড রংপুর অঞ্চলের মহা-ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন, সহকারী পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) সুজন সরকার, অগ্রনী ব্যাংক দিনাজপুরের উপ-মহাব্যাবস্থাপক মোঃ আব্দুল্লাহ আল মোজতাহের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাকারিয়া জাকা, শাখা ব্যবস্থাপক (প্রিন্সিপাল অফিসার) সমীর কুমার সরকার ও বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, অগ্রনী ব্যাংক লিঃ সভাপতি আশরাফ আলী মিন্টু প্রমুখ। সভা পরিচালনা করেন অগ্রনী ব্যাংক দিনাজপুরের সিনিয়ার অফিসার মোঃ গোলাম সারওয়ার। আলোচনা সভা শেষে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে অগ্রনী ব্যাংক লিমিটেড বীরগঞ্জ শাখার উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি এমপি গোপাল।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












