স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কাকে ইনিংস ও ২৩৯ রানে নাগপুর টেস্টে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ফলে এগিয়ে গেছে ভারত। আর দ্বিতীয় টেস্টে ভারতের এই জয়ের সঙ্গে নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন।
বিশ্বের প্রথম বোলার হিসেবে টেস্টে দ্রুততম ৩০০ উইকেটের মাইলস্টোন ছুঁলেন ভারতীয় এই অফ-স্পিনার। মাত্র ৫৪টি টেস্টে মাইলস্টোন ছুঁয়ে টপকে গেলেন অজি কিংবদন্তি ডেনিস লিলিকে।
শ্রীলঙ্কা ইনিংসের শেষ উইকেটটি তুলে নিয়ে তিনশ’র মাইলস্টোনে পৌঁছন অশ্বিন। সেই সঙ্গে পঞ্চম ভারতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে তিন’শ উইকেটের মাইলস্টোন ছুঁলেন টিম ইন্ডিয়ার অফ-স্পিনার। অশ্বিনের আগে রয়েছেন অনিল কুম্বলে (৬১৯), কপিল দেব (৪৩৪), হরভজিন সিং (৪১৭) এবং জাহির খান (৩১১)।
বল হাতে তিন’শ উইকেটের মাইলস্টোনে লিলিকে টপকে যাওয়ার পাশাপাশি অল-রাউন্ডার হিসেবে ২০০০ রান এবং ৩০০ উইকেটে নেওয়ার ক্ষেত্রে আরও এক কিংবদন্তি রিচার্ড হ্যাডলিকেও টপকে নজির গড়লেন অশ্বিন।
সাম্প্রতিক খবর:

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন "হামজা এখন বাংলাদেশে"












