আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের এক শতাংশ শীর্ষধনীর হাতে এখন ৮২ ভাগ সম্পদ রয়েছে। বিশ্বজুড়ে সম্পদের এই অসমতা বেড়েই চলেছে।
সম্প্রতি শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা অক্সফাম-র এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে অক্সফাম এ রিপোর্টটি প্রকাশ করে।
অক্সফাম জানিয়েছে, বর্তমানে বিশ্বে দুই হাজার ৪৩ জন বিলিওনিয়ার রয়েছেন। গত ১২ মাসে এ বিলিওনিয়ারদের সম্পদ ৭৬২ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।
প্রতিবেদনে নারী বিলিওনিয়ারদের সম্পর্কে তথ্য তুলে ধরে বলা হয়, নারীরা পুরুষের চেয়ে কম অর্থ উপার্জন করেন। তাদের মজুরিও কম দেয়া হয়। প্রতিবেদন অনুযায়ী, প্রতি ১০ বিলিওনিয়রের ৯ জনই পুরুষ।
অক্সফামের প্রধান নির্বাহী মার্ক গোল্ডরিং বলেন, ‘এ পরিসংখ্যানে প্রকাশ পেয়েছে বর্তমানে বিশ্বের অর্থনীতিতে যা চলছে, তা সুষম নয়।
অতীতে এ বৈষম্যের হার এতো বেশি ছিল না।
অন্য একটি প্রতিবেদনে দেখা যায়, শীর্ষ এক শতাংশ ধনীর হাতে ২০০০ সালে ছিল প্রায় ৪৫ ভাগ সম্পদ।
অক্সফাম জানিয়েছে, প্রতি দুই দিনে একজন করে মানুষ বিলিওনিয়ার হচ্ছেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












