স্পোর্টস ডেস্ক: ২০১৮ রাশিয়া বিশ্বকাপে আফ্রিকা অঞ্চল থেকে পাঁচ দলের বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেল। গত রাতে এই কোঠা পূর্ণ করে মরক্কো ও তিউনিসিয়া। যেখানে আইভরি কোস্টকে ২-০ গোলে হারিয়েছে মরক্কো ও লিবিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্ব মঞ্চে পৌঁছায় তিউনিসিয়া।
শনিবার গ্রুপ ‘সি’তে প্রতিদ্বন্দ্বিতায় থাকা আইভরি কোস্টকে সহজেই হারায় মরক্কো। আর এ জয়ের ফলে ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো দেশটি।
এদিকে গ্রুপ ‘এ’তে লিবিয়ার বিপক্ষে ড্র করলেই বিশ্বকাপে চলে যাবে তিউনিসিয়া এমন সমীকরণে নেমেছিলো দেশটি। শেষ পর্যন্ত ড্রই করতে পারে তারা। প্রতিদ্বন্দ্বিতায় থাকা কঙ্গো ৩-১ গোলে গিনির বিপক্ষে জিতলেও হতাশা নিয়ে মাঠ ছাড়ে। ২০০৬ জার্মানি বিশ্বকাপের পর প্রথমবার বিশ্ব আসরে জায়গা করে নিল তিউনিসিয়া।
এই দুই দেশ ছাড়া আফ্রিকা অঞ্চল থেকে মিশর, নাইজেরিয়া ও সেনেগাল রাশিয়ার টিকিট নিশ্চিত করেছে।
সাম্প্রতিক খবর:

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন "হামজা এখন বাংলাদেশে"












