আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সেদেশের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে। মস্কোকে সম্ভাব্য পরমাণু হামলা থেকে রক্ষা করার লক্ষ্যে এই ব্যবস্থা নির্মাণ করা হয়েছে।
সোমবার কাজাখস্তানের ‘স্যারি শাগান’ অঞ্চলে চালানো এ পরীক্ষার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে দেখা যাচ্ছে, বরফাচ্ছাদিত একটি প্ল্যাটফর্ম থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে।
নতুন এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নাম দেয়া হয়েছে পিআরএস-১এম। পরমাণু হামলা প্রতিহত করার লক্ষ্যে এর আগে রাশিয়ার কাছে ৫৩টি৬ নামের যে স্বল্প পাল্লার এন্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল এখন থেকে সেগুলোর পরিবর্তে নতুন এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে মস্কো।
রাশিয়ার অ্যারোস্পেস ফোর্সের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কমান্ডের উপ প্রধান কর্নেল আন্দ্রে প্রিখোদকো এ সম্পর্কে বলেছেন, “একটি নয়া আধুনিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ”
মার্কিন সরকার রাশিয়ার মোকাবিলায় নিজের পরমাণু অস্ত্রকে ‘আকারে ছোট ও আরো আধুনিক’ করার সিদ্ধান্ত নেয়ার পর রাশিয়া তার পরমাণু অস্ত্র বিধ্বংসী ব্যবস্থার পরীক্ষা চালানোর ফুটেজ প্রকাশ করল।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












