ডেস্ক নিউজ: বিদেশি শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত যাবতীয় পরামর্শের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে।
ঢাবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ খবর জানানো হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় ২০৮ (ক) ও ২১২ নম্বর কক্ষে ‘হেল্প ডেস্ক ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস’ নামে এই ডেস্ক খোলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়,বিদেশী শিক্ষার্থীদের আগমন ও প্রত্যাগমন, ভর্তি বিজ্ঞপ্তি, বৃত্তি সংক্রান্ত তথ্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও গবেষণা সংক্রান্ত যাবতীয় পরামর্শ এই শাখা থেকে প্রদান করা হবে।
যে কোনো তথ্যের জন্য ই-মেইল:
internationalhelpdeskdu@gmail.com, registrar@du.ac.bd, vcoffice@du.ac.bd যোগাযোগ করা যাবে এবং এ সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে http://www.du.ac.bd, http://admission.eis.du.ac.bd পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












