ডেস্ক নিউজ : মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটবাসী ও কুয়েত প্রবাসী বাঙ্গালী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুয়েত প্রবাসী ব্যবসায়ী, সুইচ গ্রুপ কুয়েতের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মেদ চৌধুরী। তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি বলেন, ১৬ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে ১৯৭১ সালের এই দিনে আমরা প্রিয় মাতৃভূমিকে শত্রুমুক্ত করতে সক্ষম হয়েছি। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বিজয়ী হয়ে অর্জন করি স্বাধীনতা।
এ স্বাধীনতাযুদ্ধে যারা আত্মদান করেছেন, সেসব বীর শহীদদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। প্রিয় স্বদেশকে স্বাধীন করতে যেসব বীর মুক্তিযোদ্ধা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
শুভেচ্ছান্তে :
শামীম আহম্মেদ চৌধুরী
ব্যবস্থাপনা পরিচালক, সুইচ গ্রুপ, কুয়েত











