Menu |||

বিজনেস ইনোভেশন সামিটের যত আয়োজন

ডেস্ক নিউজ : ১০ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রের হল অফ ফেমে অনুষ্ঠিত হবে ‘বিজনেস ইনোভেশন সামিট ২০১৮’। সামিটের প্রস্তুতির অংশ হিসাবে সম্প্রতি অনুষ্ঠিত হলো ‘লিডস বিজনেস প্ল্যানিং চ্যালেঞ্জ’ এর চূড়ান্ত পর্ব।

প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বের জন্য মনোনীত ৩২টি দল বিজ্ঞ বিচারকদের সামনে চূড়ান্ত প্রেজেন্টেশন প্রদান করেন।দুটি প্যানেলে ভাগ হয়ে প্রতিযোগীরা এই পর্বে অংশ নেন।

লিডস কর্পোরেশনের সার্বিক সহায়তায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন লিডস কর্পোরেশনের চেয়ারম্যান শেখ আব্দুল আজিজ, ম্যানেজিং ডিরেক্টর শেখ ওয়াহিদ, চীফ অপারেটিং অফিসার রানা সোহেল, সিটিও মাসুদ পারভেজ, চীফ ইনফরমেশন অফিসার পাপিয়াস হাওলাদার, জেনারেল ম্যানেজার বিইএম মানজুর-ই-খুদাসহ প্রমুখ।

এবারের সামিটে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত থাকছে ‘আইটি প্রফেশনালস মিট-আপ’ এবং দুপুর ৩টা থেকে রাত ৮ টা পর্যন্ত থাকছে ‘বিজনেস কনফারেন্স’।

‘আইটি প্রফেশনালস মিট-আপ’ এ দেশের শীর্ষ আইটি প্রফেশনালসসহ এই সেক্টরের দেশের সেরা কর্পোরেট আইকনরা কথা বলবেন। সেমিনারটিতে আইওটি, ডাটা সায়েন্স, প্রোগ্রামিং, থিম ডেভলপমেন্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংসহ লোকাল এবং আন্তর্জাতিক বাজারে আইটি প্রফেশনালদের চাকরির বাজার ও চাকরিতে সফল হওয়ার বিভিন্ন দিক নিয়ে উপস্থিত বক্তারা কথা বলবেন।

‘বিজনেস কনফারেন্স’ সেমিনারে দেশের সেরা কর্পোরেট আইকন থেকে শুরু করে, প্রতিষ্ঠিত উদ্যোক্তারা কথা বলবেন ব্যবসায়ীক জগতের নানান দিক নিয়ে। কিভাবে একজন ব্যক্তি নিজেকে কর্পোরেট প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রস্তুত করতে পারে এবং কিভাবে একজন উদ্যোক্তা নিজের উদ্যোগকে বাস্তবিক রূপ প্রদান করতে পারেন এই নিয়ে আলোচনা করবেন বক্তারা।

এছাড়াও কর্পোরেট ম্যানার, লিডারশিপ, জব রিক্রুইটমেন্ট প্রসেস এবং চাকরীতে যোগদানের ক্ষেত্রে করণীয় বিষয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী এবং কর্পোরেট আইকনেরা দিক-নির্দেশনা প্রদান করবেন।

বাংলাদেশ ইনোভেশন ফোরাম এর প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু বলেন, ‘প্রথমবারের বিজনেস ইনোভেশন সামিট আয়োজনে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। গতবারের আয়োজনের থেকেও বড় পরিসরে এবার একটু ভিন্ন আঙ্গিকে আমরা এই আয়োজন করছি। এবারের সামিটকে ৩ টি পৃথক আয়োজনের মাধ্যমে সাজানো হয়েছে। আইটি প্রফেশনালস মিট-আপ, বিজনেস কনফারেন্স এবং বিজনেস আইডিয়া চ্যালেঞ্জ। তথ্য প্রযুক্তি ক্ষেত্র এবং ব্যবসা ও চাকরির বিভিন্ন বিষয় নিয়ে সেমিনারে বাংলাদেশের বিভিন্ন সেক্টরের আইকনেরা কথা বলবে। আশা করি এবারও আমরা খুব ভালো সাড়া পাবো।’

উল্লেখ্য, সমগ্র বাংলাদেশ থেকে প্রায় ৮০০ এর অধিক আবেদনপত্রের থেকে কয়েক ধাপে নির্বাচিত ৩২ টি টিম নিয়ে এই ফাইনাল পিচিং সেশন অনুষ্ঠিত হয়। বিজনেস প্ল্যানিং চ্যালেঞ্জে বিজয়ী পাবেন নগদ ১ লক্ষ টাকা পুরস্কারসহ আরও অন্যান্য সুবিধা। বিজনেস ইনোভেশন সামিট-২০১৮ সংক্রান্ত যেকোন তথ্য পাওয়া যাবে www.bif.org.bd এই ওয়েবসাইটে।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

​যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

» ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

» বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

» কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

» কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

» ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

» কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

» লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

» কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

» কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

বিজনেস ইনোভেশন সামিটের যত আয়োজন

ডেস্ক নিউজ : ১০ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রের হল অফ ফেমে অনুষ্ঠিত হবে ‘বিজনেস ইনোভেশন সামিট ২০১৮’। সামিটের প্রস্তুতির অংশ হিসাবে সম্প্রতি অনুষ্ঠিত হলো ‘লিডস বিজনেস প্ল্যানিং চ্যালেঞ্জ’ এর চূড়ান্ত পর্ব।

প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বের জন্য মনোনীত ৩২টি দল বিজ্ঞ বিচারকদের সামনে চূড়ান্ত প্রেজেন্টেশন প্রদান করেন।দুটি প্যানেলে ভাগ হয়ে প্রতিযোগীরা এই পর্বে অংশ নেন।

লিডস কর্পোরেশনের সার্বিক সহায়তায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন লিডস কর্পোরেশনের চেয়ারম্যান শেখ আব্দুল আজিজ, ম্যানেজিং ডিরেক্টর শেখ ওয়াহিদ, চীফ অপারেটিং অফিসার রানা সোহেল, সিটিও মাসুদ পারভেজ, চীফ ইনফরমেশন অফিসার পাপিয়াস হাওলাদার, জেনারেল ম্যানেজার বিইএম মানজুর-ই-খুদাসহ প্রমুখ।

এবারের সামিটে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত থাকছে ‘আইটি প্রফেশনালস মিট-আপ’ এবং দুপুর ৩টা থেকে রাত ৮ টা পর্যন্ত থাকছে ‘বিজনেস কনফারেন্স’।

‘আইটি প্রফেশনালস মিট-আপ’ এ দেশের শীর্ষ আইটি প্রফেশনালসসহ এই সেক্টরের দেশের সেরা কর্পোরেট আইকনরা কথা বলবেন। সেমিনারটিতে আইওটি, ডাটা সায়েন্স, প্রোগ্রামিং, থিম ডেভলপমেন্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংসহ লোকাল এবং আন্তর্জাতিক বাজারে আইটি প্রফেশনালদের চাকরির বাজার ও চাকরিতে সফল হওয়ার বিভিন্ন দিক নিয়ে উপস্থিত বক্তারা কথা বলবেন।

‘বিজনেস কনফারেন্স’ সেমিনারে দেশের সেরা কর্পোরেট আইকন থেকে শুরু করে, প্রতিষ্ঠিত উদ্যোক্তারা কথা বলবেন ব্যবসায়ীক জগতের নানান দিক নিয়ে। কিভাবে একজন ব্যক্তি নিজেকে কর্পোরেট প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রস্তুত করতে পারে এবং কিভাবে একজন উদ্যোক্তা নিজের উদ্যোগকে বাস্তবিক রূপ প্রদান করতে পারেন এই নিয়ে আলোচনা করবেন বক্তারা।

এছাড়াও কর্পোরেট ম্যানার, লিডারশিপ, জব রিক্রুইটমেন্ট প্রসেস এবং চাকরীতে যোগদানের ক্ষেত্রে করণীয় বিষয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী এবং কর্পোরেট আইকনেরা দিক-নির্দেশনা প্রদান করবেন।

বাংলাদেশ ইনোভেশন ফোরাম এর প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু বলেন, ‘প্রথমবারের বিজনেস ইনোভেশন সামিট আয়োজনে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। গতবারের আয়োজনের থেকেও বড় পরিসরে এবার একটু ভিন্ন আঙ্গিকে আমরা এই আয়োজন করছি। এবারের সামিটকে ৩ টি পৃথক আয়োজনের মাধ্যমে সাজানো হয়েছে। আইটি প্রফেশনালস মিট-আপ, বিজনেস কনফারেন্স এবং বিজনেস আইডিয়া চ্যালেঞ্জ। তথ্য প্রযুক্তি ক্ষেত্র এবং ব্যবসা ও চাকরির বিভিন্ন বিষয় নিয়ে সেমিনারে বাংলাদেশের বিভিন্ন সেক্টরের আইকনেরা কথা বলবে। আশা করি এবারও আমরা খুব ভালো সাড়া পাবো।’

উল্লেখ্য, সমগ্র বাংলাদেশ থেকে প্রায় ৮০০ এর অধিক আবেদনপত্রের থেকে কয়েক ধাপে নির্বাচিত ৩২ টি টিম নিয়ে এই ফাইনাল পিচিং সেশন অনুষ্ঠিত হয়। বিজনেস প্ল্যানিং চ্যালেঞ্জে বিজয়ী পাবেন নগদ ১ লক্ষ টাকা পুরস্কারসহ আরও অন্যান্য সুবিধা। বিজনেস ইনোভেশন সামিট-২০১৮ সংক্রান্ত যেকোন তথ্য পাওয়া যাবে www.bif.org.bd এই ওয়েবসাইটে।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

​যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

​যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Sat, 28 Nov.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।